তাহিরপুরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানে বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠন - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
১০ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানে বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠন

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি ও পরিচ্ছন্ন জনপদ গড়ার প্রত্যয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠন (BSKJ)।

শুক্রবার (৯ অক্টোবর) সংগঠনটির উদ্যোগে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটসংলগ্ন এলাকা এবং আলহাজ্ব জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয়ের অভ্যন্তরে বৃক্ষরোপণ করা হয়। একই সঙ্গে বাদাঘাট বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রিপামনি দেবী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব সালমা বেগম, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শফিকুল ইসলাম দানু, স্থানীয় জনপ্রতিনিধি, বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টারের শিক্ষার্থী এবং বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠনের সদস্যবৃন্দ।

এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণের গুরুত্ব এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার এলাকায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সংগঠনের সভাপতি শাহ আলী PVM বলেন, পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়ন শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যা এবং পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা জরুরি। যুবসমাজকে সঙ্গে নিয়ে একটি সবুজ, পরিচ্ছন্ন ও মানবিক সমাজ গড়ে তুলতে বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠন একটি সামাজিক ও জনকল্যাণমূলক যুব সংগঠন। সংগঠনটি পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। পাশাপাশি বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টারের মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নেও কাজ করা হচ্ছে।

স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানে বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠন

১

সুনামগঞ্জের ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২

সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই

৩

বিশ্বম্ভরপুরে হাওর রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, ৩৫ সদস্যের কমিটি ঘোষণা

৪

ধর্মপাশায় নিখোঁজের তিনদিন পরে কাজলের ঝুলন্ত মরদেহ উদ্ধার। 

৫

নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান

৬

নেছারাবাদে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

৭

আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা!!

৮

আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা!

৯

অপহরণ-চাঁদাবাজির মামলায় এসআই নাহিদ আসামি, পাল্টাপাল্টি অভিযোগে ভিন্ন তথ্য

১০

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড!!

১১

গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি, লুট ১০ লাখ টাকার মালামাল

১২

তাহিরপুরে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি

১৩

তাহিরপুরে ফের সংঘর্ষের প্রস্তুতি, লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি চার গ্রামের বাসিন্দা এমপি কামরুলের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

১৪

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

১৫

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযান, ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

১৬

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনের আহ্বান এমপি কামরুজ্জামান কামরুলের

১৭

মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের স্থানীয় একাধিক নেতৃত্বের শীর্ষে নেতা পন্থীরা।

১৮

নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 

১৯

কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মেঘনা থানার মো.শহীদুল ইসলাম

২০