সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক। সুনামগঞ্জ
৮ অক্টোবর ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার।

সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা তাদের সমস্যা, প্রয়োজনীয়তা ও বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সদস্যদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. হুমায়ুন কবির, পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মো. রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মুরসালিন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) এস এম ফজলে রাব্বি রাজিবসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সেপ্টেম্বর ২০২৬ মাসের কর্মদক্ষতা ও সাফল্যের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের সম্মাননা দেওয়া হয়। দায়িত্বশীলতা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নির্বাচিত কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার।

সম্মাননার উল্লেখযোগ্য ক্যাটাগরির মধ্যে ছিল সেরা অফিসার ইনচার্জ, সর্বোচ্চ মাদক উদ্ধার, চোরাচালান দমন, ট্রাফিক প্রসিকিউশন দাখিল, সর্বোচ্চ পরোয়ানা তামিল এবং বিশেষ সম্মাননা। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নগদ পুরস্কারও প্রদান করা হয়।

এছাড়া জেলা পুলিশের সদস্যদের সন্তানদের মধ্যে যারা এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে, তাদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ নগদ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

এরপর বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সেপ্টেম্বর ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং অপরাধ দমনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে মাদক ও চোরাচালান দমন এবং পরোয়ানা তামিলে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী চৌকস পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের চলমান কার্যক্রম আরও জোরদার করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান

১

নেছারাবাদে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

২

আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা!!

৩

আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা!

৪

অপহরণ-চাঁদাবাজির মামলায় এসআই নাহিদ আসামি, পাল্টাপাল্টি অভিযোগে ভিন্ন তথ্য

৫

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড!!

৬

গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি, লুট ১০ লাখ টাকার মালামাল

৭

তাহিরপুরে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি

৮

তাহিরপুরে ফের সংঘর্ষের প্রস্তুতি, লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি চার গ্রামের বাসিন্দা এমপি কামরুলের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

৯

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

১০

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযান, ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

১১

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনের আহ্বান এমপি কামরুজ্জামান কামরুলের

১২

মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের স্থানীয় একাধিক নেতৃত্বের শীর্ষে নেতা পন্থীরা।

১৩

নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 

১৪

কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মেঘনা থানার মো.শহীদুল ইসলাম

১৫

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

১৬

চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালের তত্ত্বাবধায়ক-চিকিৎসকসহ ডেঙ্গু আক্রান্ত ১১১ জন

১৭

ফুলবাড়িয়ায় তেল পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা

১৮

সাভারে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সভা

১৯

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, পরে জানলেন বিয়ে

২০