দিরাইয়ে হাইকোর্টের স্থিতাবস্থা আদেশের পরও জমিতে কাজ শুরুর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
১০ নভেম্বর ২০২৬, ৪:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিরাইয়ে হাইকোর্টের স্থিতাবস্থা আদেশের পরও জমিতে কাজ শুরুর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

হুমায়ুন কবির। দিরাই উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ে জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। উচ্চ আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা থাকা সত্ত্বেও বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষের লোকজন কাজ শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে দিরাই থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত আবেদন করেছেন ছুপি মিয়া (৪২) নামের এক ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা যায়, দিরাই উপজেলার ৮ নম্বর তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামের ধলবাদি মৌজার ৪৫ শতক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগকারীর দাবি, ১৯৫৮ সালের ২৩ আগস্ট ১৫২৬ নম্বর দলিলমূলে তাঁর পিতামহ হরছত উল্লা জমিটি ক্রয় করেন। পরবর্তী সময়ে উত্তরাধিকার সূত্রে তাঁরা জমির মালিকানা ও ভোগদখল লাভ করেন।

অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, পরবর্তী সেটেলমেন্ট জরিপে প্রতিপক্ষ মনফর উল্লাহ গংদের নামে জমিটি রেকর্ডভুক্ত হয়। এ রেকর্ড সংশোধন ও মালিকানা প্রতিষ্ঠার জন্য তিনি ২০২০ সালে দিরাই সহকারী জজ আদালতে ২২ নম্বর স্বত্ব মামলা দায়ের করেন। ওই মামলায় ২০২৩ সালের ১০ জুলাই তাঁদের পক্ষে রায় দেওয়া হয় এবং ১১ জুলাই ডিক্রিতে স্বাক্ষর করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

পরবর্তীতে ওই রায়ের বিরুদ্ধে প্রতিপক্ষ সুনামগঞ্জের দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে ১৫৮/২০২৩ নম্বর টাইটেল আপিল দায়ের করেন। ২০২৫ সালের ২৩ নভেম্বর আপিল মঞ্জুর করে নিম্ন আদালতের রায় ও ডিক্রি বাতিল করা হয় বলে সংশ্লিষ্ট আদালতের আদেশে উল্লেখ রয়েছে।

এরপর ওই রায়ের বিরুদ্ধে মালেকা বিবি ও অন্যরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের ৩১৫৫ নম্বর দেওয়ানি রিভিশন মামলা দায়ের করেন।

মামলাটিতে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাকির হোসেন ২০২৬ সালের ২৪ আগস্ট শুনানি শেষে ২০ দিনের বিলম্ব ক্ষমা করে মামলার নথি তলবের নির্দেশ দেন। একই সঙ্গে প্রতিপক্ষের প্রতি রুল জারি করেন। রুলের শুনানি না হওয়া পর্যন্ত আপিল মামলায় দেওয়া রায় ও ডিক্রির কার্যকারিতা এক বছরের জন্য স্থগিত রাখার আদেশ দেন।

আদালতের আদেশে মামলার জমির দখল ও অবস্থান সম্পর্কে উভয় পক্ষকে এক বছরের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।

ছুপি মিয়ার অভিযোগ, আদালতের ওই নির্দেশনা বহাল থাকা অবস্থায় গত ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে কাজ শুরু করেন। এতে বাধা দিলে তাঁকে মারধর এবং খুন-জখমের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেছেন।

এ ঘটনায় মনফর উল্লাহ (৬০), সুজন মিয়া (৪২), ধানু মিয়া (৩৮), জুবেল মিয়া (৩৬), সুজেল মিয়া (৩০), জবেল মিয়া (২৫), রাজা মিয়া (২৩) ও রেজান মিয়া (২০)-সহ আটজনকে বিবাদী করা হয়েছে।

অভিযোগকারীর আশঙ্কা, জমি নিয়ে বিরোধের জেরে যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিরোধপূর্ণ জমিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

অভিযোগপত্রের তফসিল অনুযায়ী, বিরোধপূর্ণ জমিটি দিরাই থানাধীন ধলবাদি চক মৌজার ৮৭ নম্বর জেএলভুক্ত। জমির এসএ খতিয়ান নম্বর ১৫০, আরএস খতিয়ান নম্বর ৩০৪ এবং নামজারি খতিয়ান নম্বর ৫৮২। এসএ ও আরএস দাগ অনুযায়ী জমির মোট পরিমাণ ৪৫ শতক।

একদিকে জমির মালিকানা নিয়ে নিম্ন আদালত ও আপিল আদালতের ভিন্ন ভিন্ন রায়, অন্যদিকে হাইকোর্টে বিচারাধীন দেওয়ানি রিভিশন মামলা এবং স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ—সব মিলিয়ে বিষয়টি আইনি গুরুত্ব পেয়েছে।

এদিকে আদালতের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন এবং বিরোধপূর্ণ জমিতে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, “অভিযোগটি তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিরাই প্রতিদিন নামে এক অনিব্ধিত পোর্টালে সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ 

১

নওগাঁর পত্নীতলায় দীর্ঘ সাত মাস ধরে প্রতি সোমবার গরিব ও অসহায়দের মাঝে হারুন রশিদের রান্না করা খাবার বিতরণ

২

দিরাইয়ে উপবৃত্তির প্রলোভনে ওটিপি নিয়ে ব্যাংক হিসাব থেকে ৪৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতারণার শিকার নারী, থানায় সাধারণ ডায়েরি

৩

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এসআই শরীফুল ইসলাম।

৪

সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর

৫

জগন্নাথপুরে বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ সম্পন্ন

৬

কালিগঞ্জে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন

৭

কিশোরগঞ্জ গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলীর বিদায় ও নবাগত প্রকৌশলীকে বরণ

৮

দিরাইয়ে হাইকোর্টের স্থিতাবস্থা আদেশের পরও জমিতে কাজ শুরুর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

৯

সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: চার হোটেল ও কনফেকশনারিকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

১০

বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বাড়াতে বাজেটে বরাদ্দের দাবি

১১

আবারও মহানুভবতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রাখলেন ইসমাইল ভাই 

১২

নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণে আতঙ্ক, ঘটনাস্থলে মিলল আরেকটি ককটেল

১৩

নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন গড়তে জেসমিন প্রকল্পের প্রচারণা

১৪

নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি রনজিতের সীমান্ত এলাকায় সভা, যা জানা গেল

১৫

তাহিরপুরে নৌকার সংঘর্ষে পঙ্গুত্বের শঙ্কায় শ্রমিক, চিকিৎসায় ৫০ হাজার টাকা দিলেন বালুমহালের ইজারাদার

১৬

কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আলোচনার শীর্ষে হাজী সবুজ আলম।

১৭

রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও সেরার মুকুট চাঁপাইনবাবগঞ্জ পুলিশের

১৮

একে একে চার বিয়ে ও মাদকের কারবার: প্রতারণাকে পেশা বানিয়ে সর্বস্বান্ত করার অভিযোগ ইশিতা আরফি সোনিয়ার বিরুদ্ধে

১৯

বানিয়াচংয়ে উত্তর-পশ্চিম ইউনিয়নে বিট পুলিশিং সভা, মাদক ও অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা চাইল পুলিশ

২০