ধর্মপাশায় কান্দাপাড়া সর: প্রা: বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন মির্জা শাহ কামাল - আলোর সকাল
হাওর অঞ্চল প্রতিনিধি: তনয় কান্তি পিন্টু
২১ জুলাই ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মপাশায় কান্দাপাড়া সর: প্রা: বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন মির্জা শাহ কামাল –

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (SMC) সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, কারা নির্যাতিত নেতা মির্জা মোহাম্মদ শাহ আলম ( শাহ কামাল)।

সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের সভা কক্ষে আয়োজিত ১২ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটির এক বিশেষ সভায় উপস্থিত সদস্যদের সর্ব – সম্মতিতে তাকে নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত সভাপতি মির্জা মোহাম্মদ শাহ আলম পেশায় একজন রাজনীতিবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য-সচিব রাকেশ চন্দ্র পাল এর পরিচালনায় আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

নবনির্বাচিত সভাপতি কারা নির্যাতিত নেতা মির্জা মোহাম্মদ শাহ আলম (শাহ কামাল) তার প্রতিক্রিয়ায় বলেন,

“আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য কমিটির সকল সম্মানিত সদস্য এবং বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, ভৌত অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে আমি নিষ্ঠার সাথে কাজ করে যাব।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকেশ চন্দ্র পাল বলেন, নতুন পরিচালনা কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আসবে বলে আমি মনেকরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মিজানুর রহমান

১

জাতীয় যুব পুরস্কারে দেশসেরা যুব সংগঠকদের তালিকায় নেছারাবাদের শিরিন খানম

২

নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৩

ছাতকে কালারুকা ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম আজমের সমর্থনে মতবিনিময় সভা

৪

ধর্মপাশায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জন লরির ড্রাইভারকে এক মাসের কারাদণ্ড 

৫

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম  

৬

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

৭

শেরপুরে আওয়ামী লীগ নেতা থেকে বিএনপি কর্মী! জাহাঙ্গীর আলমকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ!

৮

ছাতকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা 

৯

সাতক্ষীরায় যৌতুক ও স্ত্রী নির্যাতন মামলায় সাবেক ওসিকে ৭ বছরের কারাদণ্ড 

১০

এমপির স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: দিরাইয়ে আটক যুবদল নেতা পরে ছেড়ে দেওয়া হলো।

১১

তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান, সুবিধাবাদীদের চিহ্নিত করার দাবি মালু মিয়ার

১২

শিক্ষা সফরের কথা বলে রিসোর্ট ভাড়া, পরে উপস্থিত হয়ে বক্তব্য দেন রনজিত সরকার

১৩

সীমান্তে সাবেক এমপির গোপন বৈঠকের ভিডিও ছড়িয়ে পড়ার পর আ.লীগ নেতা আটক

১৪

দুমকরি আজজি আহমদে কলজে নবীন বরণ অনুষ্ঠান

১৫

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা!!

১৬

নাসিরনগরে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনাঃ বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৭

গোপালগঞ্জে শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

১৮

গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

১৯

আদমদীঘিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, সাইবার সুরক্ষা আইনে মামলা!

২০