ধর্মপাশায় দূঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ( ডিএসকে) কর্তৃক ১২০ জন সদস্যেকে ৬০০ টি বিনামূল্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ  - আলোর সকাল
তনয় কান্তি পিন্টু : হাওর অঞ্চল প্রতিনিধি :
১৩ জুলাই ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মপাশায় দূঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ( ডিএসকে) কর্তৃক ১২০ জন সদস্যেকে ৬০০ টি বিনামূল্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ধর্মপাশা শাখা আয়োজিত সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে এগারোটায় উপজেলার উকিল পাড়াস্থ অস্থায়ী অফিস কার্য্যালয়ে “পরিচ্ছন্নতা ও সবুজে সাজাই পরিবেশ” স্লোগান কে সামনে রেখে তারুণ্যের উৎসব – ২০২৬ বৃক্ষ রোপণ কর্মসূচি বিনামূল্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

দূঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)’র সুনামগঞ্জ – ১ অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক রাখাল চন্দ্র সূত্র ধর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ধর্মপাশা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন – প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ এর পরিপ্রেক্ষিতে এনজিও ডিএসকে ১২০ জন সদস্য কে ৫টি করে মোট ৬০০ টি ফলদ, বনজ ও ঔষধি গাছ বিতরন করে।

তিনি আরও বলেন, আমরা ৫টি নয়, আরও বেশি করে গাছ লাগাবো এবং গাছের সঠিক পরিচর্যা করবো। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং কার্বনডাইঅক্সাইড গ্রহণ করার ফলে জলবায়ুর ভারসাম্য ঠিক রাখে। তাই আমাদের পরিবেশ এবং জলবায়ুর ভারসাম্য ঠিক রাখতে হলে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বেশি করে গাছ লাগাতে হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত, সহকারী পুলিশ সুপার এস এম ফজলে রাব্বী রাজীব, দূঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)’র উপ- পরিচালক মির্জা রোকনুজ্জামান।

এছাড়াও ডিএসকে ধর্মপাশা শাখার শাখা ব্যাবস্থাপক নকুল চন্দ্র সরকার, সহকারী শাখা ব্যবস্থাপক পল্লব সরকার, স্বাস্থ্য কর্মী সেলিনা আক্তার, স্থানীয় সাংবাদিক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০