নড়াইল স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেফতার ১ - আলোর সকাল
সবুজ সরদার, নড়াইল প্রতিনিধি
১০ জুন ২০২৬, ২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইল স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেফতার ১

নড়াইলের লোহাগড়ায় এক এসএসি পরীক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, ব্ল্যাকমেইল ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় এক আসামিকে ঢাকা হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাবের একটি চৌকস দল।

মামলার বাদী ভুক্তভোগীর মা সুমনা বেগমের অভিযোগ, গত ২১ মে ২০২৬ তারিখে মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক সরকারি বিদ্যালয়ের এসএসি পরীক্ষার্থী তার মেয়েকে প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষে ফেরার পথে মহিষাপাড়া ঘাট থেকে ট্রলারযোগে মধুমতি নদীর মাঝচরে নিয়ে যায় তিন যুবক। সেখানে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং আপত্তিকর ছবি ধারণ করে টাকা দাবি করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় রায়হান শেখ, তামিম শেখ ও লিকু শেখ নামে তিনজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা।

র‌্যাব সূত্র জানায়, ৯ জুন মঙ্গলবার ২০২৬ তারিখে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে মামলার আসামি তামিম শেখ (২০) পিতা- রাজু শেখ, সাং- মঙ্গলহাটা, লোহাগড়া, নড়াইলকে গ্রেফতার করা হয়।

লোহাগড়া থানার পরিদর্শক তদন্ত অজিত কুমার রায় বলে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার অন্য দুই আসামি রায়হান শেখ ও লিকু শেখকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ভুক্তভোগী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। পুলিশ বলছে, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০