পূর্বাচল স্পেশালাইজড হাসপাতালের শেয়ার বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন!!  - আলোর সকাল
মোঃ রনি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
২৭ জুন ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বাচল স্পেশালাইজড হাসপাতালের শেয়ার বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন!! 

রাজধানীর মিরপুরে পূর্বাচল স্পেশালাইজড হাসপাতালের শেয়ার বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আয়োজকদের তথ্যমতে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের পাশের জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১৫০ ফুট সড়কসংলগ্ন এলাকায় একটি অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে এলিড ভেঞ্চার গ্লোবাল লিমিটেড। আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসে হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজ শুরুর পরিকল্পনা রয়েছে।

প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে ২,০০০টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ টাকা, যা এককালীন পরিশোধ করতে হবে। প্রথম ২,০০০টি শেয়ার বিক্রি সম্পন্ন হওয়ার পর প্রকল্পের মূল্যায়ন এবং পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে শেয়ারের মূল্য বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়।

কোম্পানির ঘোষিত নীতিমালা অনুযায়ী, হাসপাতালের বার্ষিক বা মাসিক নিট লাভ থেকে পরিচালকমণ্ডলী ও শেয়ারহোল্ডারদের বিনিয়োগের অনুপাতে লভ্যাংশ (ডিভিডেন্ড) প্রদান করা হবে।

 

এছাড়া প্রতি বছর

হাসপাতালের আয়-ব্যয়ের নিরীক্ষিত (অডিটকৃত) হিসাব বার্ষিক সাধারণ সভা (AGM)-এ সকল শেয়ারহোল্ডারের সামনে উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে।

শেয়ারহোল্ডারদের জন্য হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবার বিলের ওপর ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা থাকবে। তবে চিকিৎসকের ফি ও ওষুধের খরচ এই ছাড়ের আওতায় থাকবে না। একই সুবিধা শেয়ারহোল্ডারের মনোনীত পরিবারের সদস্যদের জন্যও প্রযোজ্য হবে। পাশাপাশি হাসপাতালের প্রচলিত নীতিমালা অনুযায়ী পরিচিত বা সুপারিশকৃত রোগীদের জন্যও নির্ধারিত হারে ছাড়ের সুপারিশ করতে পারবেন শেয়ারহোল্ডাররা।

বিনিয়োগের প্রথম এক বছরের মধ্যে শেয়ার বিক্রি বা বিনিয়োগের অর্থ ফেরত চাওয়া যাবে না। তবে এক বছর পূর্ণ হওয়ার পর কোনো শেয়ারহোল্ডার অর্থ ফেরত চাইলে অন্তত তিন মাস আগে পরিচালনা পর্ষদকে লিখিতভাবে অবহিত করতে হবে। নোটিশ পাওয়ার তিন মাসের মধ্যে শেয়ারের মূল্য পরিশোধ করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

এছাড়া কোনো শেয়ারহোল্ডার প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে, প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করলে বা রাষ্ট্রবিরোধী কিংবা অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ত হলে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তার সদস্যপদ স্থগিত বা বাতিলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পূর্বাচল স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হেদায়েতুল্লাহ বলেন, “সবার সহযোগিতা নিয়ে আমরা একটি আধুনিক ও মানবসেবামূলক হাসপাতাল গড়ে তুলতে চাই। হাসপাতাল কেবল একটি ব্যবসাপ্রতিষ্ঠান নয়, এটি মানুষের সেবার জায়গা। আমি ইতোমধ্যে আরেকটি হাসপাতালের সঙ্গেও যুক্ত আছি। তাই আগ্রহী বিনিয়োগকারীরা আস্থার সঙ্গে শেয়ার ক্রয় করতে পারেন। আল্লাহর রহমতে আপনাদের বিনিয়োগ নিরাপদ ও ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলিড ভেঞ্চার গ্লোবাল লিমিটেড কোম্পানির ভাইস চেয়ারম্যান রহমতুল্লাহ, এমডি বরকতুল্লাহ, পরিচালক কামাল হোসেন,হেড মাকেটিং মাজেদ, এডভোকেট মোক্তার হোসেন সহ আরও অনেকে অতিথিরা প্রকল্পটি বাস্তবায়িত হলে পূর্বাচল ও আশপাশের এলাকার মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বিএনপির সাবেক ওয়ার্ড সম্পাদককে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম, ২০ দিনেও গ্রেপ্তার নেই।

তাহিরপুরে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই নবজাতকের বাবা

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

১০

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

১১

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

১২

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

১৩

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

১৪

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

১৬

জামাল রুহানিকে নিয়ে প্রতিবেদন: তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএসকেপির

১৭

জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

১৮

বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ এনাম উদ্দিন তালুকদার

১৯

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি

২০