ফারজানার ৯ বছরের অপেক্ষার অবসান, কন্যাসন্তানের জন্ম; আবেগঘন বার্তায় যা বললেন অধ্যাপক ডা. শিলা সেন - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ
১ জুলাই ২০২৬, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফারজানার ৯ বছরের অপেক্ষার অবসান, কন্যাসন্তানের জন্ম; আবেগঘন বার্তায় যা বললেন অধ্যাপক ডা. শিলা সেন

দীর্ঘ নয় বছরের অপেক্ষা, অসংখ্য প্রতিকূলতা, সীমিত আয়ের সংসার এবং নিরলস চিকিৎসা—সবকিছু পেরিয়ে অবশেষে কন্যাসন্তানের মা হয়েছেন নান্দাইলের ফারজানা। এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন সিবিএমসিবির প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শিলা সেন।

ডা. শিলা সেন জানান, ফারজানার সম্মতি নিয়েই তিনি তার সংগ্রামের গল্প ও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। পোস্টের শুরুতেই তিনি উল্লেখ করেন, “ম্যাডাম, আমার গল্পটা কিন্তু আপনি ফেসবুকে লিখবেন”—ফারজানার এই অনুরোধের পরই তিনি তার গল্প সবার সঙ্গে ভাগ করে নেন।

জানা যায়, নান্দাইলের বাসিন্দা ফারজানার বিয়ের নয় বছর পার হলেও তিনি সন্তানের মুখ দেখেননি। তার স্বামী একজন রিকশাচালক এবং অতি সীমিত আয়ে সংসার চালান। অর্থনৈতিক সংকটের মধ্যেও ২০২৩ সাল থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে তিনি নিয়মিত চিকিৎসা নিতে আসতেন।

ডা. শিলা সেন তার পোস্টে জানান, সন্তান জন্মের পর লেবার টেবিলেই ফারজানা তাকে বলেন, “আমি ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা করে টাকা জমিয়ে আপনার কাছে চিকিৎসা করতে আসতাম। আপনি কোনোদিন আমাকে ফিরিয়ে দেননি। আজ আমার কোলে সন্তান এসেছে—এটা শুধু আল্লাহর রহমত আর আপনার জন্য।”

এই কথাগুলো শুনে নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন বলে উল্লেখ করেন তিনি। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, ফারজানা দীর্ঘদিন ধরে পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOD)-এ ভুগছিলেন। অনেক চেষ্টার পর একবার গর্ভধারণ করলেও তা গর্ভপাত হয়ে যায়। এরপর পুনরায় চিকিৎসা, ধৈর্য ও প্রার্থনার মধ্য দিয়ে আবারও গর্ভধারণ করেন তিনি।

তবে গর্ভাবস্থার ২৯ সপ্তাহে তার পানি ভেঙে যাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা অপরিণত শিশুর ফুসফুসের পরিপক্বতা নিশ্চিত করতে স্টেরয়েডসহ প্রয়োজনীয় চিকিৎসা দেন। দীর্ঘ চিকিৎসার পর শ্রীকান্ত হাসপাতালে ফারজানা স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম দেন।

নবজাতকটি অপরিণত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিবিএমসিবির নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (NICU) ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন, যথাযথ পরিচর্যায় শিশুটি দ্রুত সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসবে।

ডেলিভারির পর কৃতজ্ঞতা প্রকাশ করতে ফারজানা চিকিৎসকের পা ছুঁয়ে সালাম করতে চাইলে ডা. শিলা সেন তাকে থামিয়ে দেন। তিনি বলেন, “এখন তোমার বিশ্রাম দরকার। তোমার আর তোমার মেয়ের সুস্থ থাকাই আমার সবচেয়ে বড় উপহার।”

পোস্টের শেষাংশে ডা. শিলা সেন লিখেছেন, একজন চিকিৎসক হিসেবে তিনি বিশ্বাস করেন, চিকিৎসকরা শুধু রোগীর চিকিৎসাই করেন না; প্রতিটি মায়ের সংগ্রাম থেকে মানবিকতার শিক্ষা নেন। তিনি ফারজানা ও তার নবজাতক কন্যার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশের পর অসংখ্য মানুষ ফারজানা ও তার নবজাতকের জন্য শুভকামনা জানিয়েছেন এবং চিকিৎসকের মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০