বড়ছড়া-চারাগাঁওকে সিসি ক্যামেরা ও ল্যাম্পপোস্টের আওতায় আনার প্রত্যয় সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান মিজানের - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়ছড়া-চারাগাঁওকে সিসি ক্যামেরা ও ল্যাম্পপোস্টের আওতায় আনার প্রত্যয় সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান মিজানের

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬। আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী ও আমদানিকারকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেসার্স মিজান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান মিজান। ইতোমধ্যে তাঁর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধতা পেয়েছে।

নির্বাচিত হলে বড়ছড়া ও চারাগাঁও কয়লা আমদানি স্টেশনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোকসজ্জা, রাস্তাঘাট সংস্কার এবং শ্রমিক ও ব্যবসায়ীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

নিজের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরে মিজানুর রহমান মিজান বলেন, তিনি এর আগে সংগঠনের কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই সময় বড়ছড়ার পুরো এলাকাকে আলোর আওতায় আনা এবং নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপনের একটি প্রস্তাব দিয়েছিলেন। এবার সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হলে সংগঠনের সব সদস্য ও কার্যকরী কমিটির সম্মিলিত প্রচেষ্টায় বড়ছড়া ও চারাগাঁওকে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করবেন।

তিনি বলেন, কয়লা আমদানি স্টেশনের বিভিন্ন ডিপো ও গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপন করা প্রয়োজন। এতে রাতের বেলায় ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা বাড়বে এবং চুরি-ছিনতাইসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সহায়ক হবে।

রাস্তাঘাটের দুরবস্থা প্রসঙ্গে তিনি বলেন, বড়ছড়া ও চারাগাঁওয়ের বিভিন্ন ডিপোতে চলাচলের রাস্তা সংস্কার করা অত্যন্ত জরুরি। রাস্তাঘাটের উন্নয়ন হলে কয়লা পরিবহন ও কেরিং কার্যক্রম আরও সহজ হবে। পাশাপাশি শ্রমিকদের কাজের পরিবেশ উন্নত হবে এবং ব্যবসায়ীদের ভোগান্তি কমবে। এসব সমস্যা সমাধানে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।

শ্রমিক ও ব্যবসায়ীদের জরুরি স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মিজানুর রহমান মিজান বলেন, বড়ছড়া ও চারাগাঁও কয়লা আমদানি স্টেশনে প্রতিদিন অসংখ্য শ্রমিক ও ব্যবসায়ী কাজ করেন। এখানে কাজ করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলে কিংবা কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। বিশেষ করে নদীপথ ও বর্ষাকালীন যোগাযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, সংগঠনের উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এজন্য সব সদস্যের ঐক্য, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নির্বাচিত হলে সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় করে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা করবেন।

নির্বাচনে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান মিজান বলেন, “আমি আপনাদেরই একজন। আপনাদের সহযোগিতা ও মূল্যবান ভোটে নির্বাচিত হতে পারলে বড়ছড়া ও চারাগাঁওয়ের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের নিরাপত্তা এবং শ্রমিকদের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করবেন—এটাই আমার প্রত্যাশা।”

উল্লেখ্য, আগামী ১২ ডিসেম্বর ২০২৬ তারিখে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাঁদের নির্বাচনী পরিকল্পনা ও প্রতিশ্রুতি ভোটারদের কাছে তুলে ধরছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়ছড়া-চারাগাঁওকে সিসি ক্যামেরা ও ল্যাম্পপোস্টের আওতায় আনার প্রত্যয় সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান মিজানের

১

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন: সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোস্তাক আহমদের উন্নয়নের নানা পরিকল্পনা

২

তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলন কমিটি গঠন

৩

বিশ্বম্ভরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে দামোদর মাস উদযাপন, অনুষ্ঠিত হলো কীর্তন

৪

সোহাগদল ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে সিভি জমা দিলেন সোহেল মৃধা

৫

দৈহারী ইউপি নির্বাচনে বিএনপির দলীয় সমর্থন পেতে পলাশ মন্ডলের জীবনবৃত্তান্ত (সিভি) জমা

৬

ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার সম্মেলন সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

৭

শেরপুরে জাসাস সদর উপজেলা শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ নাটক গরিবের মেয়ে,

৮

শেরপুরে ব্যাংক চেক নগদ টাকা ও গাড়ি অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে,

৯

নেছারাবাদে গ্রাম পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন 

১০

আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত।।

১১

গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু

১২

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স

১৩

বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন-

১৪

সাতক্ষীরার কালিগঞ্জে মেম্বারের গুদামে ৮০৩ বস্তা সার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

১৫

চেয়ারম্যানের চেয়ার নয়, সেবক হতে চাই- চেয়ারম্যান পদপ্রার্থী আনহার মিয়া

১৬

বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে!

১৭

ছাতকে ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা,তদন্তে সিআইডি

১৮

দুমকির তিন ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

১৯

বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

২০