বাগমারা'য় ইয়াবা'সহ সাবেক ইউপি সদস্য আবেদ আলী ও তার স্ত্রী গ্রেপ্তার - আলোর সকাল
মোঃ জাহাঙ্গীর আলম: স্টাফ রিপোর্টার
১৬ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগমারা’য় ইয়াবা’সহ সাবেক ইউপি সদস্য আবেদ আলী ও তার স্ত্রী গ্রেপ্তার

রাজশাহীর বাগমারায় নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবাসহ সাবেক এক ইউপি সদস্য ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) বিকেলে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মির্জাপুর গ্রামের ওসির আলী মোল্লার ছেলে আবেদ আলী (৫৫) এবং তার স্ত্রী মাসুরা নাসরিন, যিনি তার তৃতীয় স্ত্রী। আবেদন আলী গোয়ালকান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

পুলিশ জানায়, বাগমারা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় ওই দম্পতি ইয়াবা সেবনরত অবস্থায় ছিলেন। এছাড়াও তাদের বসতবাড়ি তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই পরিবারের সদস্যের কারণে এলাকায় মাদক সংশ্লিষ্ট কার্যক্রম বিস্তার লাভ করছিল। স্থানীয়দের দাবি, তাদের কারণে যুবসমাজ ক্ষতির দিকে ধাবিত হচ্ছিল। অভিযুক্ত আবেদ আলীর পরিবারের আরো সদস্য মাদকাসক্ত এবং মাদক কারবারের সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, তালতলী ব্রিজ এলাকায় নদীর ধারে সন্ধ্যার পর নিয়মিত মাদক কেনাবেচা ও আড্ডা বসে। ওই এলাকাকে হিরোইন, ফেনসিডিল, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রির ‘নিরাপদ জোন’ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

মাদক সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, এলাকায় ইয়াবা ৩০০ থেকে ৩৫০ টাকা পিস, গাঁজা প্রতি পুরিয়া ১০০ টাকা, হিরোইন ২০০ থেকে ২৫০ টাকা এবং ফেনসিডিল দুই হাজার থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হয়। তবে সরবরাহ ও চাহিদার ওপর ভিত্তি করে দাম ওঠানামা করে বলেও জানা গেছে। বিশেষ করে ঈদ ও পূজার সময় মাদকের চাহিদা বেড়ে যায়।

স্থানীয়দের ভাষ্য, উপজেলার বিভিন্ন এলাকায় বাংলা মদ (চুয়ানি), গাঁজা ও অন্যান্য মাদকের সহজলভ্যতা রয়েছে। সন্ধ্যার পর নির্দিষ্ট স্থানে মাদকসেবীদের ভিড় দেখা যায় বলেও অভিযোগ তাদের।

সচেতন মহল মনে করেন, মাদক নির্মূলে অভিভাবক ও স্থানীয়দের আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন অনেকে।

বাগমারা থানার ওসি জিল্লুর রহমান বলেন ইয়াবা বিক্রির অভিযোগে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের

সুনামগঞ্জ সদরে মোবাইল কোর্ট অভিযান

নওগাঁয় শয়তানের নিঃশ্বাসে সর্বস্ব লুট: চক্রের তিন সদস্য গ্রেপ্তার

কেরানীগঞ্জে ১৪ বছর বয়সী কিশোরী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে নিরীহ পরিবারের উপর হামলাকারী ২জন আটক

পাহাড়ি ঢলে তলিয়ে গেল সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক, ব্যাহত যোগাযোগ।

টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযান: ৩০ হাজার পিস ইয়াবা ও ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি আটক

দখলমুক্ত হবে মুন্সীগঞ্জের ‘নয়নের খাল’, দ্রুত উদ্ধার অভিযানের আশ্বাস প্রতিমন্ত্রী মীর শাহে আলমের।

রাজশাহীতে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির প্রতিবাদে তাহেরপুরে বাজুসের মানববন্ধন ও বিক্ষোভ

মধ্যনগরে সাত গ্রামের শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

১০

কক্সবাজার বিমানবন্দরে নারী যাত্রীর ব্যাগে ৯,৮২৫ পিস ইয়াবা উদ্ধার

১১

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে চেয়ারম্যান জুনাব আলী

১২

সংবাদ প্রকাশের জেরে ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা বলে দাবি

১৩

বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ।

১৪

তাহিরপুরের জঙ্গলবাড়িতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

১৫

তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযান: ১৫ হাজার ঘনফুট বালু জব্দ, দেড় লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

১৬

সুনামগঞ্জে ইরা’র”লাইট”প্রকল্পের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত 

১৭

মুন্সিগঞ্জ মিরকাদিমে পৌর নির্বাচনে আগামী মেয়র পদে কে হচ্ছে সম্ভাব্য প্রার্থীরা।

১৮

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে নিঃসঙ্গ বারকি শ্রমিকের মৃত্যু

১৯

মান্দায় মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, আটক ৬

২০