বাদাঘাট ফুটবল মাঠে গরুর হাট: খেলাধুলা বন্ধের শঙ্কা, ফেসবুকে সমালোচনার ঝড় - আলোর সকাল
স্টাফ রিপোর্টার:
১৭ মে ২০২৬, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাদাঘাট ফুটবল মাঠে গরুর হাট: খেলাধুলা বন্ধের শঙ্কা, ফেসবুকে সমালোচনার ঝড়

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ফুটবল মাঠে প্রতিবছরের মতো এবারও কোরবানির পশুর হাট বসানোকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী, সাবেক খেলোয়াড় ও সচেতন নাগরিকরা মাঠের পরিবেশ নষ্ট হওয়া এবং তরুণদের খেলাধুলা থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

স্থানীয়দের দাবি, বাদাঘাট ও আশপাশের ১০-১২ গ্রামের যুবকদের একমাত্র বড় খেলার মাঠ হলো বাদাঘাট ফুটবল মাঠ। প্রতিদিন বিকেলে শত শত কিশোর-তরুণ এখানে ফুটবল খেলতে আসে। কিন্তু প্রতিবছর গরুর হাট বসার কারণে মাঠজুড়ে অসংখ্য গর্ত তৈরি হয়, যা দীর্ঘ সময় সংস্কার না হওয়ায় খেলোয়াড়দের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক যুবক লিখেছেন, “মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। অথচ এলাকার একমাত্র খেলার মাঠটি প্রতিবছর গরুর হাটের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। মাঠে প্রায় ৩-৪ হাজার গর্ত সৃষ্টি হয়। এতে খেলোয়াড়রা আহত হচ্ছেন, কেউ পায়ের গোড়ালি মুচকে ফেলছেন, আবার কারও পা পর্যন্ত ভেঙে যাচ্ছে।”

তিনি আরও উল্লেখ করেন, অনেক প্রতিভাবান খেলোয়াড় নিরাপত্তাহীনতার কারণে মাঠে খেলা ছেড়ে দিয়েছেন। পাশাপাশি তিনি তাহিরপুর উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও ক্রীড়া সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

পোস্টে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান মানিক, স্থানীয় সমাজসেবক সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং উপজেলা ক্রীড়া সংস্থার নবনিযুক্ত সদস্য সচিব সাকিব মুন খোকনের দৃষ্টি আকর্ষণ করা হয়। সেখানে দাবি জানানো হয়, এবারের হাট শেষে মাঠটি দ্রুত সংস্কার করতে হবে এবং আগামী ২০২৭ সাল থেকে গরুর হাটের জন্য বিকল্প স্থান নির্ধারণ করতে হবে।

এদিকে, ফেসবুকে পোস্টটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। অনেকে মন্তব্য করেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা জরুরি। তাই খেলার মাঠ রক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, মাঠটি শুধু খেলাধুলার স্থান নয়, এটি এলাকার তরুণদের সামাজিক ও মানসিক বিকাশেরও অন্যতম কেন্দ্র। তাই মাঠের স্বাভাবিক পরিবেশ রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানে বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠন

১

সুনামগঞ্জের ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২

সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই

৩

বিশ্বম্ভরপুরে হাওর রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, ৩৫ সদস্যের কমিটি ঘোষণা

৪

ধর্মপাশায় নিখোঁজের তিনদিন পরে কাজলের ঝুলন্ত মরদেহ উদ্ধার। 

৫

নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান

৬

নেছারাবাদে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

৭

আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা!!

৮

আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা!

৯

অপহরণ-চাঁদাবাজির মামলায় এসআই নাহিদ আসামি, পাল্টাপাল্টি অভিযোগে ভিন্ন তথ্য

১০

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড!!

১১

গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি, লুট ১০ লাখ টাকার মালামাল

১২

তাহিরপুরে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি

১৩

তাহিরপুরে ফের সংঘর্ষের প্রস্তুতি, লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি চার গ্রামের বাসিন্দা এমপি কামরুলের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

১৪

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

১৫

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযান, ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

১৬

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনের আহ্বান এমপি কামরুজ্জামান কামরুলের

১৭

মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের স্থানীয় একাধিক নেতৃত্বের শীর্ষে নেতা পন্থীরা।

১৮

নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 

১৯

কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মেঘনা থানার মো.শহীদুল ইসলাম

২০