মধ্যনগরে সাত গ্রামের শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি - আলোর সকাল
ধর্মপাশা, সুনামগঞ্জ প্রতিনিধি
২১ জুন ২০২৬, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যনগরে সাত গ্রামের শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার সাত গ্রামের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি এলাকা বাসীর জোরালো হয়ে উঠেছে। কামাউড়া, করুয়াজান, ইনতনগর, কলমা, মাছুয়াকান্দা, শাহাপুর ও বনগাঁও গ্রামের শিক্ষার্থীদের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা গ্রহণের জন্য প্রতিদিন প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মধ্যনগর সদরে স্কুলে যেতে হয়। এতে চরম ভোগান্তির পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের ইঞ্জিনচালিত নৌকায় করে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। আবার শুষ্ক মৌসুমে মোটরসাইকেল অথবা পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। যোগাযোগ ব্যবস্থার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারে না। ফলে ঝরে পড়ার ঝুঁকিও বাড়ছে।
মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার তালুকদার বলেন, আমাদের অঞ্চলের শিক্ষার্থীদের জন্য নৌকাযোগে বিদ্যালয়ে আসা-যাওয়া একটি বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিন ধরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের অভাবে তারা কষ্ট করছে। তাই অতি দ্রুত এ এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন। তিনি জানান, এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে এলাকাবাসী আলোচনা করেছেন। প্রয়োজনীয় শিক্ষার্থী সংখ্যা ও অন্যান্য শর্ত পূরণ হলে বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন এমপি সাহেব।
মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব তালুকদার টিটু বলেন, সাত গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি এটি। শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট আমি নিজেও দেখেছি। একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হলে এলাকার শিক্ষার মান উন্নয়ন হবে এবং অভিভাবকদের দুর্ভোগ কমবে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন, এলাকাবাসীর দাবি যৌক্তিক। শিক্ষা বিস্তারের স্বার্থে সরকার সবসময় আন্তরিক। স্থানীয়ভাবে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও শিক্ষার্থীর সংখ্যা যাচাই করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি উপস্থাপন করা হবে।
এ বিষয়ে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, শিক্ষার উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। সাত গ্রামের মানুষের দাবির বিষয়টি আমি অবগত আছি। প্রয়োজনীয় শিক্ষার্থী সংখ্যা ও সরকারি নীতিমালা অনুযায়ী সব শর্ত পূরণ হলে এ এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
## এম এম এ রেজা পহেল
মোবাইল -০১৭১৬৯০২৭৩৯.

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০