মধ্যনগরে স্কুলের রাস্তার বরাদ্দের টাকা আত্মসাতে এমপি বরাবর এলাকা বাসীর লিখিত অভিযোগ  - আলোর সকাল
ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি: রেজা পহেল
৫ জুন ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যনগরে স্কুলের রাস্তার বরাদ্দের টাকা আত্মসাতে এমপি বরাবর এলাকা বাসীর লিখিত অভিযোগ 

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের পলমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা নির্মাণের জন্য বরাদ্দকৃত ১ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ স্থানীয় ইউপি সদস্য সুজন মিয়ার বিরুদ্ধে। সুনামগঞ্জ -১ সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের কাছে গণস্বাক্ষর সংবলিত লিখিত আবেদন দিয়েছেন এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণের চলাচলের সুবিধার্থে রাস্তা নির্মাণের জন্য সরকার বরাদ্দ হিসেবে ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করে ২০২৪/ ২০২৫ অর্থ বছরে। ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজন মিয়া প্রকল্পের পুরো অর্থ আত্মসাৎ করেছেন এবং রাস্তার কোনো কাজই করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।আবেদনে গ্রামবাসীরা দাবি করেন, রাস্তা নির্মাণের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করা হয়েছে। তারা আরও অভিযোগ করেন, সুজন মিয়া বেপরোয়া ভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি করে আসছেন । কিছুদিন আগে তিনি ইসলামি রিলিফ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের জন্য নগদ ৬ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হলে তিনি তা তার নিজের ছেলে-মেয়ে, ভাই-ভাতিজাসহ নিকট আত্মীয়দের নামে সেই অর্থ উত্তোলন করেছেন বলে অভিযোগ উঠে।

এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে এসব অনিয়মের কোনো প্রতিকার বা জবাবদিহি না থাকায় অভিযুক্ত সদস্য আরও বেপরোয়া হয়ে উঠেছেন। তাই তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ক্ষুব্ধ গ্রামবাসীরা গণস্বাক্ষর সংগ্রহ করে স্থানীয় সংসদ সদস্যের কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। তাদের দাবি, বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দুর্ভোগের মধ্য দিয়ে যাতায়াত করছে। বরাদ্দ আসার পরও রাস্তার কাজ না হওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য সুজন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এটা গত বছরের কাজ। আমি কাজ করেছি, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বানোয়াট ।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত অভিযোগ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করবেন এবং শিক্ষার্থী ও জনস্বার্থে বিদ্যালয়ের রাস্তাটি দ্রুত নির্মাণের ব্যবস্থা গ্রহণ করবেন।

সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, আমি এলাকা বাসীর লিখিত অভিযোগ পেয়েছি। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাহেবকে বলেছি তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়ার জন্য।.

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে ৩৭ প্রার্থীর মনোনয়ন জমা

১

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহসাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আলী আহমদ

২

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মিজানুর রহমান

৩

জাতীয় যুব পুরস্কারে দেশসেরা যুব সংগঠকদের তালিকায় নেছারাবাদের শিরিন খানম

৪

নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৫

ছাতকে কালারুকা ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম আজমের সমর্থনে মতবিনিময় সভা

৬

ধর্মপাশায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জন লরির ড্রাইভারকে এক মাসের কারাদণ্ড 

৭

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম  

৮

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

৯

শেরপুরে আওয়ামী লীগ নেতা থেকে বিএনপি কর্মী! জাহাঙ্গীর আলমকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ!

১০

ছাতকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা 

১১

সাতক্ষীরায় যৌতুক ও স্ত্রী নির্যাতন মামলায় সাবেক ওসিকে ৭ বছরের কারাদণ্ড 

১২

এমপির স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: দিরাইয়ে আটক যুবদল নেতা পরে ছেড়ে দেওয়া হলো।

১৩

তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান, সুবিধাবাদীদের চিহ্নিত করার দাবি মালু মিয়ার

১৪

শিক্ষা সফরের কথা বলে রিসোর্ট ভাড়া, পরে উপস্থিত হয়ে বক্তব্য দেন রনজিত সরকার

১৫

সীমান্তে সাবেক এমপির গোপন বৈঠকের ভিডিও ছড়িয়ে পড়ার পর আ.লীগ নেতা আটক

১৬

দুমকরি আজজি আহমদে কলজে নবীন বরণ অনুষ্ঠান

১৭

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা!!

১৮

নাসিরনগরে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনাঃ বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৯

গোপালগঞ্জে শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

২০