মহিষখলায় বিট পুলিশিং সভা, মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা ওসির - আলোর সকাল
স্টাফ রিপোর্টার: শফিকুল ইসলাম শফিক
২২ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহিষখলায় বিট পুলিশিং সভা, মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা ওসির

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহিষখলা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, জুয়া, চুরি ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে মহিষখলা বাজারে এই সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম শাহাবুদ্দিন শাহিন, পিপিএম, ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান নুর নবী তালুকদার, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যুবসমাজকে রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মধ্যনগর থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন বলেন, মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসার সঙ্গে যে-ই জড়িত থাকবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনগণ তথ্য দিলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগেই মহিষখলাকে মাদকমুক্ত করা সম্ভব।

১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখন থেকেই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ইউপি চেয়ারম্যান নুর নবী তালুকদার বলেন, প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলের সহযোগিতা ছাড়া মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব নয়। সবাইকে একযোগে কাজ করতে হবে।

সভা শেষে মাদক, জুয়া, চুরি ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ।

তাহিরপুরের জঙ্গলবাড়িতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযান: ১৫ হাজার ঘনফুট বালু জব্দ, দেড় লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

সুনামগঞ্জে ইরা’র”লাইট”প্রকল্পের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত 

মুন্সিগঞ্জ মিরকাদিমে পৌর নির্বাচনে আগামী মেয়র পদে কে হচ্ছে সম্ভাব্য প্রার্থীরা।

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে নিঃসঙ্গ বারকি শ্রমিকের মৃত্যু

মান্দায় মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, আটক ৬

লোহাগড়ায় স্ত্রী হত্যার রহস্য উদঘাটন, ‘আত্মহত্যা’ সাজানো নাটক ফাঁস

নিজের আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ায় এবং ভুল স্বীকার করায় সংশ্লিষ্ট সংবাদটি প্রত্যাহার করা হয়েছে।

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার

১০

টেকনাফে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে অপহরণের চেষ্টা ও হামলার অভিযোগ

১১

মুন্সিগঞ্জে বান্ধবির সাথে দেখা করার কথা বলে বেরিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী।

১২

জগন্নাথপুর- পাগলা সড়ক মাদক পাচারের নিরাপদ রোড , ধ্বংসের পথে যুবসমাজ

১৩

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে মারধর ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি গ্রেপ্তার

১৪

ভেড়ামারায় মৎস্য আইনে অভিযান: ৬৪ কেজি জাটকা জব্দ, জরিমানা

১৫

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

ইয়াবাসহ আটক হওয়ায় হোয়াইক্যংয়ের যুবদল নেতা ফরিদকে দল থেকে বহিষ্কার

১৭

বিতর্কের আড়ালে এক স্বপ্নসাধকের গল্প: আলোচনায় হরিদাস চন্দ্র তরনীদাস

১৮

দীর্ঘদিন পর চালু হলো মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ।

১৯

ভেড়ামারায় পদ্মা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার উৎসব, প্রশাসনের অভিযানে সরঞ্জাম জব্দ

২০