রাজশাহীতে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির প্রতিবাদে তাহেরপুরে বাজুসের মানববন্ধন ও বিক্ষোভ - আলোর সকাল
স্টাফ রিপোর্টার,রাজশাহী
২১ জুন ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির প্রতিবাদে তাহেরপুরে বাজুসের মানববন্ধন ও বিক্ষোভ


‎রাজশাহী মহানগরীর সাহেব বাজার স্বর্ণপট্টি এলাকার ‘কারুশ্রী জুয়েলার্স-এ দেয়াল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনার প্রতিবাদে এবং লুটের মালামাল উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী।

‎‎এরই অংশ হিসেবে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় আজ ২১ জুন বিকাল ৫ ঘটিকায় তাহেরপুর মাদ্রাসা মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  আয়োজন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) তাহেরপুর শাখার সদস্যরা।

‎মানববন্ধনে বক্তৃতারা দাবি করেন, চুরি ডাকাতিকৃত স্বর্ণ, রুপা ও নগদ টাকা উদ্ধার, ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি ও স্বর্ণ ব্যবসায়ীক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রদান বিষয়ে দাবি তুলেন।

‎জানা যায়, গত ২০ জুন ২০২৬ (শনিবার) সাহেব বাজারের আবাসিক স্বর্ণা হোটেলের নিচতলায় অবস্থিত ‘কারুশ্রী জুয়েলার্স’-এর পাশের একটি ফাঁকা দোকানের দেয়াল কেটে সংঘবদ্ধ চোরচক্র ভেতরে প্রবেশ করে। চোরেরা সিন্দুক ও শোকেস ভেঙে প্রায় ২০০ ভরি স্বর্ণালঙ্কার, ১,২০০ ভরি রুপা এবং নগদ ২৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।  সাপ্তাহিক ছুটির সুযোগ নিয়ে এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটানো হয়।

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন, তাহেরপুর বাজুসের সভাপতি আলহাজ্ব মোঃ মকিদুর রহমান, সাধারণ সম্পাদক, শ্রী অমুল কর্মকার, সহসভাপতি জাহিদুল ইসলাম, ক্যাশিয়ার মধু শাহ্,  মহব্বত আলী শাহ্, মোঃ গালিব শাহ্, মামুন শাহ্, রুবেল শাহ্, শাকিল শাহ্, শ্রী মিঠু কর্মকার, শ্রী সুরনজ্জিত, মহসিন শাহ্, রিপন প্রামানিক, বাবুল মন্ডল, নয়ন মন্ডল, লুৎফুল্লা শাহ্, গোলাম সারওয়ার  শাহ্, মোজাফর প্রামানিক সহ স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা  উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বিএনপির সাবেক ওয়ার্ড সম্পাদককে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম, ২০ দিনেও গ্রেপ্তার নেই।

তাহিরপুরে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই নবজাতকের বাবা

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

১০

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

১১

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

১২

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

১৩

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

১৪

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

১৬

জামাল রুহানিকে নিয়ে প্রতিবেদন: তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএসকেপির

১৭

জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

১৮

বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ এনাম উদ্দিন তালুকদার

১৯

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি

২০