শ্রীবরদীতে ইয়াবা হিরোইন সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার - আলোর সকাল
শেরপুর প্রধিনিধি, আশিক হাসান 
১১ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীবরদীতে ইয়াবা হিরোইন সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হিরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের মাটিফাটা ও   ভেলুয়া ইউনিয়নের লক্ষ্মীডাংরী এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, মাটিফাটা এলাকার কমল মিয়ার বাড়ির সামনে থেকে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আলোচিত

মাদক ব্যবসায়ী মৃত নছিম উদ্দিনের ছেলে  কমল মিয়া (৪০) ও তার সহযোগী ঝিনাইগাতী উপজেলার মোল্লাপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ইদ্রিস আলী( ৫২) কে গ্রেপ্তার করা হয়। অপরদিকে ভেলুয়া ইউনিয়নের লক্ষী ডাংরী ব্রিজের উত্তর পাশে নুরুল ইসলামের চায়ের দোকান থেকে ৫ গ্রাম হেরোইন সহ জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কড়ইতলা নামাপাড়া গ্রামের মৃত আখের বক্সের ছেলে মজনু মিয়া (৫২) কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শনিবার গভীর রাতে শ্রীবরদী থানায়  মাদক আইনে পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে। রবিবার দুপুরে গ্রেফতারকৃত তিনজনকে  শেরপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম রবিবার দুপুরে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত কমল সীমান্ত জনপদের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

দীর্ঘদিন থেকেই সে মাদক ব্যবসা করে আসছিল মনজু মিয়া ইসলামপুরের বাসিন্দা হলেও সে শ্রীবরদী থানা এলাকায় এসে মাদক ব্যবসা করে থাকে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। মাদক মুক্ত শ্রীবরদী গড়তে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারকে নগদ সহায়তা দেবে কারিতাস

ধর্মপাশায় বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এস এসসির ফলাফলে অসন্তুষ্ট এলাকাবাসী 

চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার ২

তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে।

হবিগঞ্জে ছায়া সামাজিক সংগঠন এর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত 

সুনামগঞ্জে সাবেক এমপি নাছির চৌধুরীর গলায় রামদা ধরে সম্পত্তি রেজিস্ট্রির অভিযোগ

কলকলিয়ায় ৯টি ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

ধর্মপাশায় এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ নাহিয়ান পাশা নিরব ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের সেবা করতে চায়—

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা

১০

আদালতে জাল জন্ম নিবন্ধন দেখিয়ে  শিশু সেজে জামিন নিল তাহিরপুরের ২২বছরের যুবক

১১

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

১২

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

১৩

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

১৪

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

১৫

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

১৬

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

১৭

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

১৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

২০