ধর্মপাশায় এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ নাহিয়ান পাশা নিরব ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের সেবা করতে চায়- আলোর সকাল
হাওর অঞ্চল প্রতিনিধি: তনয় কান্তি পিন্টু
১১ অগাস্ট ২০২৬, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মপাশায় এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ নাহিয়ান পাশা নিরব ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের সেবা করতে চায়—

সুনামগঞ্জের ধর্মপাশায় সদ্য প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে মোঃ নাহিয়ান পাশা নিরব। সে ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ গ্রহণ করে জিপিএ – ৫ (গোল্ডেন এ+) অর্জন করেছে।

ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের ও দেশের মানুষের সেবা করাই তার মূল লক্ষ্য।

পরীক্ষার এই ধারাবাহিক সাফল্যে আনন্দিত তার পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

নিজের সাফল্যের অনুভূতির কথা জানাতে গিয়ে নাহিয়ান পাশা নিরব বলেন, এই ফলাফলের পিছনে আমার বাবা – মা ও বিদ্যালয়ের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল একজন আদর্শ চিকিৎসক হওয়ার। সবাই আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতেও যেন আমার এই সফলতার ধারা অব্যাহত রেখে দেশের কল্যানে নিজেকে নিয়োজিত করতে পারি।

নাহিয়ান পাশা নিরবের বাবা ধর্মপাশা উপজেলা প্রশাসনে কর্মরত প্রসেস সার্ভার মোঃ আনোয়ার পাশা ও মাতা মোছাঃ ফাতেমা খাতুন সন্তানের এ অর্জনে উচ্ছ্বসিত হয়ে বলেন, সে ছোটবেলা থেকেই পড়ালেখায় খুবই মনোযোগী ও পরিশ্রমী ছিল। সে যেন তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে পারে সে জন্য দেশবাসীর কাছে ছেলের জন্য দোয়া প্রার্থনা করেন।

মোঃ নাহিয়ান পাশা নিরব জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রূপাবালী গ্রামের স্থায়ী বাসিন্দা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুর সীমান্তে ৫৬ শতাংশ জমির দখল নিয়ে বিরোধ, আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হক

১

জামালগঞ্জ সদর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান কামাল

২

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

৩

সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি

৪

নবীনগরে এক লাখ টাকায় শিশুসন্তানকে বিক্রির অভিযোগ, সমাজসেবীর উদ্যোগে ফিরল পরিবারে

৫

দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

৬

তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যুবদল নেতা মাহবুব মুল্লিক, সম্প্রীতি রক্ষার আহ্বান

৭

সুনামগঞ্জে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

৮

ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জুনাব আলী

৯

মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

১০

ভৈরবে কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে সংবাদ সম্মেলন, হুমকির দাবি পরিবারের

১১

সিঙ্গাপুরে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের তাইহান সোয়াদের সাফল্য, স্বর্ণসহ তিন পদক জয়

১২

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার

১৩

৩২১ বছরের ঐতিহ্যের টানে বারঘরিয়ার বাইশপুতুল দুর্গামন্দিরে তাপসী দত্ত

১৪

দুর্গাপূজায় সীমান্তে বাড়তি সতর্কতা, ১৩ পূজামণ্ডপের নিরাপত্তায় ৫৯ বিজিবি

১৫

তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হেকিম

১৬

কালিয়াকৈরে মহাসড়ক জুড়ে অবৈধ দোকান ও অটো স্ট্যান্ড, জিম্মি শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকেরা

১৭

স্বচ্ছতা ও জবাবদিহিতায় অনন্য উদাহরণ: কৈখালীতে পাউবোর কাজে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন এসও মাসুদ রানা।

১৮

কালিগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাওছার আজিজ

১৯

বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ফলাফল ঘোষণা, সভাপতি মনি,

২০