সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা - আলোর সকাল
ডেস্ক নিউজ
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

:-সিলেটের কানাইঘাটের গাছবাড়ী-হরিপুর সড়কের সাময়িক সংস্কারে এগিয়ে এসেছে কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা। সড়কটি সাময়িকভাবে মেরামতের জন্য সংগঠনের পক্ষ থেকে ১ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মেজরটিলায় কানাইঘাট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।

নিহত দুই প্রবাসীর পরিবারের পাশে অ্যাসোসিয়েশন
একই অনুষ্ঠানে প্রবাসে দুর্ঘটনায় নিহত লামার তালুক গ্রামের দুই রেমিট্যান্সযোদ্ধা আলিম উদ্দিন ও খালিক উদ্দিনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে সমিতির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও ৮ নম্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন, সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান, সহসভাপতি জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ মো. সাইদুর রহমান নাবিল, ধর্মবিষয়ক সম্পাদক মো. সিরাজ উদ্দিন, ফিরুজ আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সড়ক সংস্কারে আর্থিক সহায়তা এবং নিহত দুই প্রবাসীর পরিবারের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে সংশ্লিষ্টরা প্রশংসা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় সাংবাদিক কল্যাণ পরিষদ এসকেপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

১

তাহিরপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উপজেলা কমিটি পুনর্গঠন

২

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

৩

জগন্নাথপুরে শাহজালাল মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত

৪

নাসিরনগরে তারেক রহমানের নির্দেশনায় দূর্গা পূজার উপহার বিতরণ

৫

কুষ্টিয়ায় রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

৬

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

৭

ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, ৩৪ বছরের স্মৃতি নিয়ে ফিরলেন শিক্ষক অলক চক্রবর্তী

৮

যাদুকাটা-১ ও ২ বালুমহাল থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ

৯

মাটিকাটা স্টিল ব্রিজ সংস্কারে উদ্যোগ ইউএনও রিপামনি দেবীর

১০

তাহিরপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে 

১১

ভেড়ামারায় রেললাইনে যুবকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

১২

বান্দরবানের লামা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার

১৩

অপপ্রচার ও ভিত্তিহীন সংবাদের শিকার হওয়ার দাবি বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামানের

১৪

কেরানীগঞ্জে সাংবাদিকের পরিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও প্রাণনাশের অভিযোগ!

১৫

নীলাদ্রী লেকে ঘুরতে এসে পর্যটকের মৃত্যু

১৬

অভিযানের সময় দোকান বন্ধ রাখার কারণ অনুসন্ধান ও মেয়াদোত্তীর্ণ-অননুমোদিত ওষুধ বিক্রি রোধে নিয়মিত তদারকির দাবি

১৭

মাদক ও অস্ত্র উদ্ধারে সাফল্য, শিবগঞ্জ থানার ওসি ও এসআই পেলেন সম্মাননা

১৮

চাঁপাইনবাবগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১৯

জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

২০