রাজশাহীর বাঘার কলিগ্রামে মাদক ও অপরাধ দমনে সামাজিক ঐক্যের উদ্যোগ, অনুষ্ঠিত হলো ভার্চুয়াল সভা - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২ নভেম্বর ২০২৬, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীর বাঘার কলিগ্রামে মাদক ও অপরাধ দমনে সামাজিক ঐক্যের উদ্যোগ, অনুষ্ঠিত হলো ভার্চুয়াল সভা

মোঃ খাইরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক গাজীপুর 

রাজশাহীর বাঘা উপজেলার কলিগ্রামে গ্রাম অপরাধ ও মাদক দমন এবং প্রতিরোধে সামাজিক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অপরাধমুক্ত, মাদকমুক্ত ও নিরাপদ গ্রাম গড়ে তোলার প্রত্যয়ে ‘গ্রাম অপরাধ ও মাদক দমন ঐক্য জোট/ঐক্য পরিষদ’-এর উদ্যোগে ভার্চুয়াল জুম সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ অক্টোবর (শুক্রবার) রাত ৯টায় অনুষ্ঠিত এ সভায় গ্রামের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করা, গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন এবং অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় চিকিৎসক, শিক্ষক, অধ্যাপক, সাংবাদিক, ব্যাংকার, ব্যবসায়ী, সমাজসেবক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তাঁরা নিজ নিজ অবস্থান থেকে মাদক ও অপরাধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন এবং সম্মিলিতভাবে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাটি আহ্বান করেন গ্রাম অপরাধ ও মাদক দমন ঐক্য জোট/ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রধান সমন্বয়ক মোঃ হাসিবুল হাসান টিটু মোল্লা।

সভায় বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক এ এস এম সালাউদ্দিন আহমেদ, উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আব্দুস সালাম, উপদেষ্টা লাভলু, প্রিন্সিপাল মোঃ আবু সাঈদ সিদ্দিকী বাবুল, সমন্বয়ক অধ্যাপক মোঃ আতাউর রহমান, উপদেষ্টা ও সমাজসেবক মোঃ আবু বক্কর সিদ্দিক, মহিলা বিষয়ক উপদেষ্টা ও সমাজসেবিকা পাপিয়া আক্তার পাপড়ি, অধ্যাপক ও ব্যাংকার জাকির হোসেন, শিক্ষক সুমন, সাংবাদিক ও ব্যাংকার এবং কবি মোঃ খাইরুল ইসলাম এবং ব্যবসায়ী ও উদ্যোক্তা মোঃ রুশনাল আহমেদ সুমন মোল্লাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

এছাড়াও সভায় অংশগ্রহণ করেন জহুরুল হক টনিজ, মাইনুল দীপু, জয়নুল আবেদীন, তাশরিফুল বাচ্চু, ইসলাম তাশরীফ, হিমেল, আজাদ, টিটু, মিন্টু, হীরা, ফয়সালসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা।

সভায় বক্তারা বলেন, মাদক ও গ্রাম অপরাধ প্রতিরোধে কোনো ধরনের রাজনৈতিক বিভাজন বা ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়া যাবে না। দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক দায়িত্ব পালন করতে হবে। কারণ মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি হয়ে দাঁড়ায়।

তাঁরা আরও বলেন, একটি আদর্শ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত গ্রাম প্রতিষ্ঠা করতে হলে শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। স্থানীয় জনগণ, পুলিশ ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ এবং সমন্বয় বাড়াতে হবে। পাশাপাশি তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষামূলক কার্যক্রম এবং ইতিবাচক সামাজিক উদ্যোগে সম্পৃক্ত করতে হবে।

বক্তারা মনে করেন, গ্রামের প্রতিটি পরিবার, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিক নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করলে মাদক ও অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। এ ক্ষেত্রে গ্রাম প্রতিরক্ষা কার্যক্রম গড়ে তোলা এবং সন্দেহজনক অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সভায় মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করা, এলাকার সর্বস্তরের মানুষকে ঐক্য পরিষদের কার্যক্রমে সম্পৃক্ত করা এবং গ্রামবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সবার সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে রাজশাহীর বাঘা উপজেলার কলিগ্রামকে একটি আদর্শ, নিরাপদ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত গ্রাম হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

সবার ঐক্য, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগই পারে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে—এই প্রত্যয় নিয়েই সভার সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর বাঘার কলিগ্রামে মাদক ও অপরাধ দমনে সামাজিক ঐক্যের উদ্যোগ, অনুষ্ঠিত হলো ভার্চুয়াল সভা

১

কোটালিপাড়ার দুটি বিদ্যালয়ে টিউবওয়েল,খেলার সামগ্রী চুরি হলেও কর্তৃপক্ষ উদাসীন 

২

গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

৩

টঙ্গিবাড়ীতে কর্মস্থল থেকে ফেরার পথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক

৪

স্থানীয় নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাই হবে জনপ্রিয়তা ও জয়ের সম্ভাবনায়: রিজভী

৫

জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সংসদের প্রতিবাদ সভায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সংহতি

৬

সুনামগঞ্জে সেপ্টেম্বরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৫৫, উদ্ধার ১ লাখ টাকার মাদক

৭

দিরাইয়ে উন্নয়ন প্রকল্পের কাজে কঠোর নজরদারি, মান যাচাইয়ের পরই বিল: এমপি নাছির উদ্দীন চৌধুরী

৮

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে টিম-৭-এর বিশেষ অভিযান, বাড়ি বাড়ি সচেতনতা অব্যহত

৯

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক

১০

প্রেসক্লাব মান্দার উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির: সেবা পেল শতাধিক রোগী

১১

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন

১২

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ১২ ডিসেম্বর

১৩

ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, ওয়ারেন্টভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার

১৪

কালিগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের তৎপরতা: জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ফুঁসে উঠছে বিএনপি কর্মীরা।

১৫

সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন

১৬

তাহিরপুর-মধ্যনগর সড়কে পাঠাবুকা সেতুর সংযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে মানুষ—পরিদর্শনে ইউএনও রিপা মনি দেবী

১৭

যাদুকাটা নদীর বালুমহাল বন্ধের দাবিতে রিট প্রত্যাখ্যান, জীবিকা নিয়ে উদ্বিগ্ন শ্রমিকরা

১৮

শিবগঞ্জে আমবাগানে মিলল কফ সিরাপ ও বিদেশি মদের মজুত, উদ্ধার ২১৪ বোতল

১৯

সুনামগঞ্জের শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। 

২০