তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের আসন্ন নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির নির্বাচন ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আগামী ১২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার জুনাব আলী আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনী তফসিল ঘোষণা করেন। এ সময় সহকারী নির্বাচন কমিশনার মেহেদী হাসান উজ্জ্বল ও রাখাব উদ্দিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া নির্বাচনী আপিল বোর্ডের প্রধান চেয়ারম্যান আলী হায়দার এবং সদস্য ফেরদৌস আলম আখঞ্জি ও ডা. সামছুদ্দিন আহমেদসহ সংগঠনের অন্যান্য ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। ১৫ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ নভেম্বর। সবশেষে ১২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সংগঠনের নেতৃত্ব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও ভোটের পরিবেশ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন নির্ধারিত সময়সূচি অনুসরণ করে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবে। এর মাধ্যমে ব্যবসায়ীদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।
মন্তব্য করুন