নাসিরনগরে দেশীয় মাছের শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছে জেলেরা - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাসিরনগরে দেশীয় মাছের শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছে জেলেরা

খ ম জায়েদ হোসেন , নাসিরনগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ  

হাওড়বেষ্টিত ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার অধিকাংশ জেলেরা এখন দেশীয়  মাছের শুঁটকি উৎপাদনে ব্যস্ত সময় পার করছে। তাদের উৎপাদিত দেশীয় পুঁটি মাছের শুঁটকির চাহিদা রয়েছে ব্যাপক।

চলতি বছরে আবহাওয়া অনুকুলে থাকায় মাচায় শুঁটকি উৎপাদনে জেলেরা স্বাচ্ছন্দ বোধ করছেন।

সরেজমিন গিয়ে দেখা গেছে, সদর ইউনিয়নের গাংকুল পাড়া লংগন নদীর তীরঘেঁষে তৈরি হচ্ছে বেশ কয়েকটি শুঁটকি উৎপাদনের মাচা ।

দেশীয় নানা জাতের মাছ এসব মাচার উপর প্রক্রিয়ার মাধ্যমে শুকাঁনো হচ্ছে। শুঁটকি তৈরিতে এখানে প্রায় তিনশতাদিক শ্রমিক রাতদিন কাজ করছেন। তবে তাদের মধ্যে অধিকাংশই নারী শ্রমিক। কোন ধরনের কীটনাশক ছাড়াই প্রাকৃতিক ভাবে তৈরি হয় বলে এখানকার শুঁটকির সুখ্যাতিও রয়েছে দেশ বিদেশে।

কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, নরসিংদী ও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন  স্থানের পাইকাররা এসে এ সমস্ত শুঁটকি ক্রয় করে নিয়ে যায়। উপজেলার বিল বালিঙ্গা, মেদির হাওড়, আটাউরি, উত্তর বাল্লা, আগাইড় হাওড়, শাপলা বিল, আকাশি বিলের মিঠা পানির মাছ যেমন, শোল, গজার, বোয়াল, গোলসা, টেংরা, বাইম, পুঁটি, হালুনি, চান্দা সহ বিভিন্ন দেশীয় প্রজাতির মিঠা পানির মাছ দিয়ে তৈরি হয় এসব শুঁটকি।

তবে অন্যান্য মাছের তুলনায় পুঁটি মাছের শুটকিই তৈরি হচ্ছে বেশি। এ সমস্ত পুঁটি মাছের শুটকি প্রক্রিয়াজাত করে তৈরি হয় ভোঁজন রসিকদের মুখরোচক দামী খাবার চ্যাঁপা শুঁটকি। শুঁটকি ব্যবসায়ী শুধাংসু দাস জানান এবছর আবহাওয়া অনুকুলে থাকায় ভাল শুঁটকি হচ্ছে। এ ব্যবসায় জড়িত জেলেরা অনেকেই স্বাবলম্বী হয়ে উঠছেন।

আশ্বিন মাস থেকে শুরু করে মাঘ মাস পর্যন্ত শুঁটকিকে কেন্দ্র করে এখানে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এলাকার শত শত নারী পুরুষ। তিনি আরো বলেন, এ মৌসুমে গড়ে ১২/১৫ লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করি। আমাদের উৎপাদিত শুঁটকি দেশের গন্ডি পেরিয়ে অন্য দেশেও যায়।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন বলেন, শুঁটকি ব্যবসায়ীরা স্বাস্থ্য সম্মত উপায়ে কি ভাবে শুঁটকি তৈরি করবেন সে বিষয়ে প্রশিক্ষন দেওয়ার তালিকা প্রনয়ন করেছি। আশা করি এ থেকে ভাল সুফল পাবেন তারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে টিম-৭-এর বিশেষ অভিযান, বাড়ি বাড়ি সচেতনতা অব্যহত

১

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক

২

প্রেসক্লাব মান্দার উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির: সেবা পেল শতাধিক রোগী

৩

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন

৪

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ১২ ডিসেম্বর

৫

ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, ওয়ারেন্টভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার

৬

কালিগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের তৎপরতা: জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ফুঁসে উঠছে বিএনপি কর্মীরা।

৭

সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন

৮

তাহিরপুর-মধ্যনগর সড়কে পাঠাবুকা সেতুর সংযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে মানুষ—পরিদর্শনে ইউএনও রিপা মনি দেবী

৯

যাদুকাটা নদীর বালুমহাল বন্ধের দাবিতে রিট প্রত্যাখ্যান, জীবিকা নিয়ে উদ্বিগ্ন শ্রমিকরা

১০

শিবগঞ্জে আমবাগানে মিলল কফ সিরাপ ও বিদেশি মদের মজুত, উদ্ধার ২১৪ বোতল

১১

সুনামগঞ্জের শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। 

১২

বীর মুক্তিযোদ্ধা মানিক প্রসারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

১৩

মিঠামইনে ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে ক্যান্টিন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

পত্নীতলার চক ভবানী গ্রামে জমজমাট বাউল গানের আসর অনুষ্ঠিত

১৫

চৌডালা-বেলাল বাজারে মাদকবিরোধী সমাবেশ, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

১৬

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়িতে অভিযান, ৪ কেজি গাঁজাসহ ৫৯ বছরের ব্যক্তি আটক

১৭

মুন্সিগঞ্জ পঞ্চসার ইলেকশনে জনগণের ভোটে কে হচ্ছে দায়িত্বপদে চেয়ারম্যান।

১৮

নাসিরনগরে দেশীয় মাছের শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছে জেলেরা

১৯

জাতীয় যুব দিবসের র‍্যালি ও আলোচনা সভায় বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠনের অংশগ্রহণ

২০