চৌডালা-বেলাল বাজারে মাদকবিরোধী সমাবেশ, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চৌডালা-বেলাল বাজারে মাদকবিরোধী সমাবেশ, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজার মোড়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার প্রত্যয়ে স্থানীয় সচেতন এলাকাবাসীর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

রবিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ্ব রইস উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ফয়সাল আজম অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মনিমুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল আজম অপু বলেন, “মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, ধ্বংস করে একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি প্রজন্মের স্বপ্ন। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

সচেতনতা, ঐক্য, পারিবারিক মূল্যবোধ ও সম্মিলিত সামাজিক উদ্যোগের মাধ্যমেই একটি মাদকমুক্ত, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার পাশাপাশি মানবিক ও সুস্থ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব রইস উদ্দিন বলেন, “মাদক আমাদের সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভয়াবহ অভিশাপ। আমাদের সন্তানদের রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এলাকার প্রতিটি মানুষ সচেতন ও ঐক্যবদ্ধ হলে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।”

সমাবেশে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবু রাইহান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, বদিউজ্জামান সোহেল, মো. সাব্বির মাস্টার, চৌডালা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য মোসা. রুবিনা বেগম, সুলেখা বেগম, ইউপি সদস্য মো. আইনাল হক, রাজনীতিবিদ সাহাদত হোসেন মিলন, আলামিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন এলাকাবাসী।

সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার, তরুণদের সচেতন করা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১

মধুপুরে অবৈধ ইটভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

২

ফুলপুরে সরকারি দপ্তরে জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ

৩

জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: ডা. শফিকুর রহমান

৪

কালিগঞ্জে নারীদের স্বাবলম্বী করতে ‘স্বপ্নবুনন’ উদ্যোগের উদ্বোধন

৫

মধ্যনগরে মেম্বার প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিশাল উঠান বৈঠক, জনসমাগমে মুখর মহিষখলা

৬

পিবিআই গাজীপুরে দুই পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসায় পুলিশ সুপার

৭

স্ত্রীর অন্তরঙ্গ ছবি-ভিডিও বন্ধুর কাছে পাঠানোর অভিযোগ, স্বামী গ্রেপ্তার

৮

মাদক ছাড়তে বলায় স্ত্রীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

৯

নাসিরনগরে অটোচালক হত্যার মূল আসামি গ্রেফতার, ঘটনাস্থল দেখালেন ঘাতক

১০

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

১১

গোপালগঞ্জে কবি ও সাংবাদিকের স্ত্রী  রিনা রানী মধু নেই

১২

৫০ বছরের ঐতিহ্যবাহী বাস টার্মিনাল রক্ষায় কালিগঞ্জে শ্রমিকদের মানববন্ধন 

১৩

দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

১৪

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মুক্তিযোদ্ধা ও সন্তান সংসদের মানববন্ধন

১৫

ডেঙ্গু ঠেকাতে মাঠে টিম-৭, দুই দিনে দুই ওয়ার্ডে ব্যপক অভিযান—ধ্বংস লার্ভা, বাড়ছে সচেতনতা

১৬

ফান্দাউক পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও নতুন একাডেমিক ভবন শুভ উদ্বোধন

১৭

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে রসুলগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

তাহিরপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

১৯

সংযুক্ত আরব আমিরাতে দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

২০