নিজস্ব প্রতিবেদক:
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গাজীপুর জেলায় কর্মরত দুই পুলিশ সদস্যের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিদায়ী সদস্যদের কর্মনিষ্ঠা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) পিবিআই গাজীপুর জেলার সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনায় সম্মাননা জানানো হয় এসআই (নিঃ) মোঃ ফরহাদ হোসেন ও কনস্টেবল ফয়সাল হোসেনকে।
অনুষ্ঠানে পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত কর্মকর্তারা বিদায়ী দুই সহকর্মীর সঙ্গে কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। তাঁদের কর্মনিষ্ঠা, আন্তরিকতা, দায়িত্ববোধ এবং পেশাগত অবদানের প্রশংসা করেন সহকর্মীরা।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার তাঁর বক্তব্যে বলেন, কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্ব একজন পুলিশ সদস্যের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ। বিদায়ী দুই সদস্য তাঁদের কর্মজীবনে এসব গুণের পরিচয় দিয়েছেন। তিনি তাঁদের নতুন কর্মস্থলে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
পাশাপাশি তিনি তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানটি সহকর্মীদের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। কর্মস্থল পরিবর্তন হলেও সহকর্মীদের মধ্যে গড়ে ওঠা সৌহার্দ্য, সম্প্রীতি ও স্মৃতিময় সম্পর্ক অটুট থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত কর্মকর্তারা।
পরিশেষে পিবিআই গাজীপুর জেলা পরিবারের পক্ষ থেকে বিদায়ী দুই পুলিশ সদস্যের আগামী দিনের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।
মন্তব্য করুন