৫০ বছরের ঐতিহ্যবাহী বাস টার্মিনাল রক্ষায় কালিগঞ্জে শ্রমিকদের মানববন্ধন  - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৩ নভেম্বর ২০২৬, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫০ বছরের ঐতিহ্যবাহী বাস টার্মিনাল রক্ষায় কালিগঞ্জে শ্রমিকদের মানববন্ধন 

শেখ মারুফ হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

‘দুনিয়ার মজদুর এক হও, দালাল হটাও, কর্মসংস্থান বাঁচাও’ এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে ৫০ বছরের ঐতিহ্যবাহী বাস টার্মিনাল রক্ষা এবং শ্রমজীবী মানুষের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ) বিকেল ৪টায় কালিগঞ্জ বাস টার্মিনালে মাহাজন, শ্রমিক ও কূলিসহ সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, কালিগঞ্জ বাস টার্মিনাল শুধু যানবাহন চলাচলের একটি স্থান নয়, এটি দীর্ঘ ৫০ বছর ধরে এলাকার অসংখ্য শ্রমজীবী মানুষের জীবিকা ও কর্মসংস্থানের অন্যতম অবলম্বন। এ টার্মিনালকে কেন্দ্র করে মাহাজন, সাধারণ শ্রমিক, কলারম্যান, সিরিয়াল ম্যান, নাইট গার্ড, কুলি ও বিভিন্ন পেশার মানুষ জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু নানা কারণে বর্তমানে এসব মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়েছে। বক্তারা আরও বলেন, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই বাস টার্মিনাল রক্ষা করা এবং এর সঙ্গে জড়িত শ্রমজীবী মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার পাশাপাশি স্বাভাবিকভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তাঁরা। এ সময়ে ‘দালাল হটাও, কালিগঞ্জ বাস টার্মিনাল বাঁচাও’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। বক্তারা ঐতিহ্যবাহী বাস টার্মিনাল রক্ষা এবং শ্রমিকদের জীবিকা সুরক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন বাবু, শ্রমিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ শাহিনুর আলম, আবু দাউদ, ইয়াছিন আরাফাত, মিয়ারাজ হোসাইন বাবু, হিরা এবং সাধারণ শ্রমিক বাপ্পিসহ আরও অনেকে। এ সময় কালিগঞ্জের মাহাজন, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত, সজিবুল হাসানকে সংবর্ধনা

১

ব্যবসায়ীদের আস্থা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান আলী আহমদ

২

৯নং ঘোষনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: চন্ডিপুরে রফিকুল আল আমিনের গণসংযোগ ও মতবিনিময় সভা

৩

শেরপুরে তরুণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেন,১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ,

৪

কোটালীপাড়ায় বৃদ্ধ পিতার ঠাঁই হলো গাছ তলায়!

৫

পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার 

৬

সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: এলাকাবাসীর তীব্র আন্দোলনে স্কুল ছাড়লেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল।

৭

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল, নগদ অর্থ ও খাদ্যসহায়তা পুনর্বাসনে ঢেউটিন দেওয়ার আশ্বাস ইউএনওর

৮

দিরাইয়ে প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

৯

ভেড়ামারায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১০

মধুপুরে অবৈধ ইটভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

১১

ফুলপুরে সরকারি দপ্তরে জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ

১২

জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: ডা. শফিকুর রহমান

১৩

কালিগঞ্জে নারীদের স্বাবলম্বী করতে ‘স্বপ্নবুনন’ উদ্যোগের উদ্বোধন

১৪

মধ্যনগরে মেম্বার প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিশাল উঠান বৈঠক, জনসমাগমে মুখর মহিষখলা

১৫

পিবিআই গাজীপুরে দুই পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসায় পুলিশ সুপার

১৬

স্ত্রীর অন্তরঙ্গ ছবি-ভিডিও বন্ধুর কাছে পাঠানোর অভিযোগ, স্বামী গ্রেপ্তার

১৭

মাদক ছাড়তে বলায় স্ত্রীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

১৮

নাসিরনগরে অটোচালক হত্যার মূল আসামি গ্রেফতার, ঘটনাস্থল দেখালেন ঘাতক

১৯

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

২০