অবৈধ সাদিয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রমরমা বানিজ্য - আলোর সকাল
ফয়সাল আজম অপু
১৬ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধ সাদিয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রমরমা বানিজ্য

চাঁপাইনবাবগঞ্জ: নিয়ম-নীতির তোয়াক্কা না করেই ভয়াবহ অনিয়মের মাধ্যমে লাইসেন্সের নবায়ন না থাকলেও রমরমা বানিজ্য চালিয়ে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সাদিয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। অভিযোগ উঠেছে, সেখানে ঠিকমতো সেবা দেন না চিকিৎসক, থাকে না নার্স, চলছে না কোনরকম চিকিৎসা কার্যক্রম। অথচ এভাবেই ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের নামে রমরমা বানিজ্য চালিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

অনুসন্ধানে জানা যায়, গত কয়েক বছরে বেশ কয়েকটি ভুল চিকিৎসায় রুগি মৃত্যুর ঘটনা ঘটেছে সাদিয়া ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এনিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে তথ্য আসলেও এব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের কোন মাথা ব্যথা নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের কাছে লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করেই রোগীদের অস্ত্রোপচার, চিকিৎসা সেবা ও পরীক্ষা নিরীক্ষাসহ সব কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি, যা সরকারি নিয়ম বহির্ভূত। অভিযোগের প্রমাণ মিলেছে সরেজমিনে গিয়েও।

ক্লিনিকে গিয়ে দেখা যায়, সকল ঘরের দরজা বন্ধ করে রিসিপশনের পাশে দিনের বেলাতেই ঘুমিয়ে রয়েছেন এক নারী। তাকে জাগিয়ে তুললে ডাকেন একজন নার্সকে। নিজের পরিচয় নার্স দিলেও তার সরকারি রেজিষ্ট্রেশন রয়েছে কি না তা জানতে চাইলে তিনি বলেন, আমি ইসলামের ইতিহাতে অনার্স মাস্টার্স পাশ করে এখানে নার্স হিসেবে চাকুরি করছি। তিনি আরও জানান, এখনো মোট ৪ জন নার্স রয়েছে, যার মধ্যে শুধুমাত্র একজন নার্সিং পড়ুয়া নার্স রয়েছে, বাকি তিনজনই সাধারণ শাখায় পড়াশোনা করা।

অভিযোগ উঠেছে, ক্লিনিকটির মালিক ডা. মোহা. শফিউল ইসলাম নিজেই চিকিৎসা করেন সেখানে। তার বিরুদ্ধে ভুল চিকিৎসা করে প্রসূতি রোগী মৃত্যুর অভিযোগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভুক্তভোগীরা বিভিন্ন অভিযোগ করেন সাদিয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। এমনকি চারজন কথিত নার্স থাকলেও এমনকি কার্যক্রম বন্ধ থাকা স্বত্বেও আবারো কয়েকজন নার্স দেয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্টানটি। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা দিয়েছে তীব্র সমালোচনা। ক্লিনিকে অনৈতিক কর্মকান্ডেরও অভিযোগ করছেন স্থানীয়রা।

এনিয়ে মুঠোফোনে সাদিয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডা. মোহা. শফিউল ইসলাম জানান, বর্তমানে ক্লিনিকটি চলছেও না, আবার বন্ধও হয়নি। একটু আর্থিক সমস্যার কারনে কার্যক্রমে ধীরগতি রয়েছে। লাইসেন্স নবায়ন রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আবেদন করা হয়েছে, তা পেন্ডিং রয়েছে।

সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলাজুড়ে থাকা অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান সিভিল সার্জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক

সুনামগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি মনু মিয়াসহ আটক ২

জৈন্তাপুরে ৪৬৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী 

ময়মনসিংহে রাস্তা নির্মাণে জমি দখলের অভিযোগ, ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা  

মসজিদে তালা: ফরিদপুরের দিঘুলিয়ায় তীব্র ক্ষোভ, ধর্মীয় কার্যক্রম স্বাভাবিকের দাবি

ধর্মপাশায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ফার্মেসীর মালিককে জরিমানা করলেন ইউএনও – জনি রায় 

বাগমারা’য় ইয়াবা’সহ সাবেক ইউপি সদস্য আবেদ আলী ও তার স্ত্রী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি অনিশ্চিত

অবৈধ সাদিয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রমরমা বানিজ্য

মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সুনামগঞ্জে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১০

জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে জামায়াত জনগণের পক্ষে কথা বলে যাবে —সিলেটে -এ.টি.এম আজহার এমপি

১১

তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে শফি আলমকে দেখতে চায় সাধারণ মানুষ

১২

জমকালোভাবে উদ্বোধন হলো শাযুস প্রিমিয়ার ক্রিকেট লীগ (এসপিএল) ২০২৬ দশম আসর

১৩

নেত্রকোণায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন তামান্না তাসনীম

১৪

বর্তমান সময়ে সাংবাদিকতা: সত্যের পথে ঝুঁকি, অপপ্রচার ও প্রতিরোধের লড়াই

১৫

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা মামলার আসামি রাব্বি সহযোগীসহ গ্রেপ্তার 

১৬

মুন্সিগঞ্জে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন।

১৭

তাহিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ চোরাকারবারী আটক

১৮

ষড়যন্ত্রের শিকার তাহিরপুর উপজেলা শিক্ষা অফিসার সোলেমান মিয়া, নিরপেক্ষ তদন্তের দাবি

১৯

কেন্দুয়ায় সরকারি রাস্তায় ধান শুকানো নিয়ে সংঘর্ষ, মহিলাসহ আহত ১০

২০