চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালের তত্ত্বাবধায়ক-চিকিৎসকসহ ডেঙ্গু আক্রান্ত ১১১ জন - আলোর সকাল
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ
৮ অক্টোবর ২০২৬, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালের তত্ত্বাবধায়ক-চিকিৎসকসহ ডেঙ্গু আক্রান্ত ১১১ জন

ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কসহ এক চিকিৎসকও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৮০ জনসহ পাঁচ উপজেলার পাঁচ হাসপাতালে মোট ১১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (৭ অক্টোবর) হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান এ তথ্য জানিয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৫১ জনসহ পাঁচ উপজেলার পাঁচ হাসপাতালে ৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৮০ জনসহ পাঁচ উপজেলার পাঁচ হাসপাতালে ১১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা ২১৮৮ জন।

এদিকে ডা. মাহবুব হাসান বলেন, গত রোববার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন।

তিনি ঢাকায় নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও হাসপাতালের অর্থো-সার্জারি (হাড়-জোড়) বিভাগের সহকারী সার্জন মো. ফজর আলী লাল ডেঙ্গু আক্রান্ত হয়েছেন গতকাল মঙ্গলবার। তিনিও বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১

সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই

২

বিশ্বম্ভরপুরে হাওর রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, ৩৫ সদস্যের কমিটি ঘোষণা

৩

ধর্মপাশায় নিখোঁজের তিনদিন পরে কাজলের ঝুলন্ত মরদেহ উদ্ধার। 

৪

নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান

৫

নেছারাবাদে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

৬

আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা!!

৭

আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা!

৮

অপহরণ-চাঁদাবাজির মামলায় এসআই নাহিদ আসামি, পাল্টাপাল্টি অভিযোগে ভিন্ন তথ্য

৯

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড!!

১০

গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি, লুট ১০ লাখ টাকার মালামাল

১১

তাহিরপুরে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি

১২

তাহিরপুরে ফের সংঘর্ষের প্রস্তুতি, লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি চার গ্রামের বাসিন্দা এমপি কামরুলের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

১৩

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

১৪

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযান, ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

১৫

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনের আহ্বান এমপি কামরুজ্জামান কামরুলের

১৬

মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের স্থানীয় একাধিক নেতৃত্বের শীর্ষে নেতা পন্থীরা।

১৭

নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 

১৮

কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মেঘনা থানার মো.শহীদুল ইসলাম

১৯

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

২০