তাহিরপুরে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ একাধিক আটক, মোবাইল কোর্টে সাজা - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
১৩ জুন ২০২৬, ৪:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ একাধিক আটক, মোবাইল কোর্টে সাজা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ একাধিক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় মাদকবিরোধী কমিটি, পুলিশ ও উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৪নং উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও গ্রামে মাদক নির্মূল কমিটি (মানিক) এর সদস্য ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫৪ পিস ইয়াবাসহ উজ্জ্বল মিয়া (২৮), পিতা নজরুল ইসলামকে আটক করা হয়।

পরে তাকে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাহউদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, কাইয়ুম নামের এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে একই গ্রামের আবু জাহের নামের এক ডিলারের কাছে সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, ১২ জুন ২০২৬ তারিখে পুলিশ সুপার সুনামগঞ্জের দিকনির্দেশনায় তাহিরপুর থানায় পৃথক যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি তাহিরপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত হয়।

এ অভিযানে গাঁজাসহ সোলেমান মিয়া (২৭) এবং রুপচান আলী (২০) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী সোলেমান মিয়াকে ৬ মাস এবং রুপচান আলীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজা শেষে তাদের জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ জানায়, তাহিরপুর থানা এলাকায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

স্থানীয়রা পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বিএনপির সাবেক ওয়ার্ড সম্পাদককে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম, ২০ দিনেও গ্রেপ্তার নেই।

তাহিরপুরে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই নবজাতকের বাবা

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

১০

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

১১

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

১২

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

১৩

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

১৪

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

১৬

জামাল রুহানিকে নিয়ে প্রতিবেদন: তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএসকেপির

১৭

জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

১৮

বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ এনাম উদ্দিন তালুকদার

১৯

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি

২০