ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। - আলোর সকাল
মোঃ সেলিম সাজ্জাদ স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
২৩ মে ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ময়মনসিংহের ত্রিশালে প্রায় অর্ধশতাব্দী আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ঐতিহাসিক ‘ধরার খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুর ২টা ২০ মিনিটে উপজেলার বৈলর ইউনিয়নের কানহর এলাকায় পৌঁছে তিনি এ উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে খালটি নাব্যতা হারিয়ে পানিপ্রবাহ ব্যাহত হচ্ছিল। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে কৃষিকাজে পানির সংকটের কারণে এলাকার মানুষ পুনঃখননের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে প্রধানমন্ত্রীর উদ্যোগে খালটি পুনরায় খননের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৭ বছর আগে এলাকার কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ‘ধরার খাল’ খনন করেছিলেন। সময়ের ব্যবধানে খালটি ভরাট হয়ে পড়লে কৃষি উৎপাদন, মৎস্যসম্পদ ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকার হাজারো কৃষক সরাসরি উপকৃত হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

খনন কাজের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৩, ২৪ ও ২৫ মে নানা আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব উদযাপন করা হচ্ছে।

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি-সাহিত্যিক, শিল্পী ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নজরুলের আদর্শ, সাম্য ও মানবতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সরকার নানা সাংস্কৃতিক উদ্যোগ বাস্তবায়ন করছে। পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষিবান্ধব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রথম ত্রিশাল সফরকে কেন্দ্র করে পুরো উপজেলাজুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়। পুলিশ, র‍্যাব ও এসএসএফ সদস্যদের তৎপর উপস্থিতিতে ত্রিশাল কার্যত নিরাপত্তার চাদরে ঢাকা পড়ে। গুরুত্বপূর্ণ সড়ক ও অনুষ্ঠানস্থলজুড়ে বসানো হয় চেকপোস্ট এবং নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ত্রিশালজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক জুড়ে টানানো হয় ব্যানার, ফেস্টুন ও তোরণ। দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণের এক পাশে নির্মাণ করা হয় বিশাল প্যান্ডেল, অন্য পাশে বসে নজরুল মেলা। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ঐতিহাসিক ‘ধরার খাল’ পুনঃখনন এবং নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ময়মনসিংহ অঞ্চলের উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি সরকারের গুরুত্বের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

মোঃ সেলিম সাজ্জাদ
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ প্রতিনিধি।
01611402424

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কীটনাশক ব্যবহার কমিয়ে জৈবিক কৃষিতে মনোযোগী হতে হবে : কৃষিবিদ আনিসুজ্জামান

টেকনাফের হোয়াইক্যংয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, হতাহতের আশঙ্কা

দেশ সেরাদের তালিকায় মৌলভীবাজার জেলার কৃতিসন্তান বিশ্বনীল সাহা: পেল স্কাউটসের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি! 

তাহিরপুরে ৪নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ

ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! 

গোমস্তাপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটার অপারেটর যেন তহশীলদার!

মুন্সিগঞ্জে পানিতে ডুবে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, পরিবার কথা বললেও মুখ খুলছে না সাথে থাকা বন্ধুরা

মধ্যনগর উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী – আবুল বাশার 

মান্দায় ৫০০ অসহায়- দুস্থ পরিবারের মাঝে ১০ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করলেন এমপি ডাঃ টিপু 

১০

রামুতে বেগুন ক্ষেত থেকে প্রায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

১১

দোয়ারাবাজারে শুরু হলো ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলটিং কার্যক্রম।

১২

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

জগন্নাথপুরে EARLY প্রজেক্ট কর্তৃক স্কুল সামগ্রী, নগদ অর্থ ও ভেড়া বিতরণ 

১৪

জগন্নাথপুর পৃথক মামলার ৭ আসামী গ্রেপ্তার 

১৫

দোয়ারাবাজারে বজ্রপাতে হাঁস পালকের মৃত্যু

১৬

ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৭

দোয়ারাবাজারে শুরু হলো ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলটিং কার্যক্রম।

১৮

সুনামগঞ্জে প্রথমবার রাষ্ট্রপতি গ্রাম প্রতিরক্ষা দল দক্ষতা পদক অর্জন করলেন শাহা আলী

১৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ 

২০