দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - আলোর সকাল
নুরুজ্জামান দোয়ারাবাজার প্রতিনিধি
২৩ মে ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  সভায় মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, কিশোর গ্যাং দমন, সীমান্ত সুরক্ষা এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট নিয়ন্ত্রণসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শনিবার ২৩ মে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় দোয়ারাবাজারে মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে কিশোর গ্যাংয়ের অপتৎপরতা যেকোনো মূল্যে বন্ধ করার তাগিদ দেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না উল্লেখ করে তিনি এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহের সভাপতিত্বে সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গরুর বাজার নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, উপজেলার প্রতিটি পশুর হাটে ইজারাদারদের সরকার নির্ধারিত টোল তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখা বাধ্যতামূলক করতে হবে। কোনো হাটে ক্রেতা-বিক্রেতাদের হয়রানি বা অতিরিক্ত টোল আদায় করা হলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

একই সাথে সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাঁশতলা হকনগর এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও সেখানে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি কার্যকর পরিচালনা কমিটি গঠনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা ও চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ প্রশাসনের যৌথ তৎপরতা বাড়ানোর বিষয়েও সভায় একমত পোষণ করেন উপস্থিত সদস্যবৃন্দ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার এবং সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ।

এ ছাড়া সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিজিবি প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাগণ এবং কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভার সমাপনী বক্তব্যে সভাপতি ও ইউএনও অরুপ রতন সিংহ বলেন, উপজেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। একটি অপরাধমুক্ত ও শান্তিময় দোয়ারাবাজার গড়তে তিনি জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কীটনাশক ব্যবহার কমিয়ে জৈবিক কৃষিতে মনোযোগী হতে হবে : কৃষিবিদ আনিসুজ্জামান

টেকনাফের হোয়াইক্যংয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, হতাহতের আশঙ্কা

দেশ সেরাদের তালিকায় মৌলভীবাজার জেলার কৃতিসন্তান বিশ্বনীল সাহা: পেল স্কাউটসের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি! 

তাহিরপুরে ৪নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ

ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! 

গোমস্তাপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটার অপারেটর যেন তহশীলদার!

মুন্সিগঞ্জে পানিতে ডুবে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, পরিবার কথা বললেও মুখ খুলছে না সাথে থাকা বন্ধুরা

মধ্যনগর উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী – আবুল বাশার 

মান্দায় ৫০০ অসহায়- দুস্থ পরিবারের মাঝে ১০ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করলেন এমপি ডাঃ টিপু 

১০

রামুতে বেগুন ক্ষেত থেকে প্রায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

১১

দোয়ারাবাজারে শুরু হলো ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলটিং কার্যক্রম।

১২

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

জগন্নাথপুরে EARLY প্রজেক্ট কর্তৃক স্কুল সামগ্রী, নগদ অর্থ ও ভেড়া বিতরণ 

১৪

জগন্নাথপুর পৃথক মামলার ৭ আসামী গ্রেপ্তার 

১৫

দোয়ারাবাজারে বজ্রপাতে হাঁস পালকের মৃত্যু

১৬

ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৭

দোয়ারাবাজারে শুরু হলো ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলটিং কার্যক্রম।

১৮

সুনামগঞ্জে প্রথমবার রাষ্ট্রপতি গ্রাম প্রতিরক্ষা দল দক্ষতা পদক অর্জন করলেন শাহা আলী

১৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ 

২০