ধর্মপাশায় থানা কমিউনিটি পুলিশিং কমিটি গঠিত - আহ্বায়ক - আব্দুল হক, সাইফুল ইসলাম চৌধুরী কামাল সদস্য সচিব। - আলোর সকাল
তনয় কান্তি পিন্টু : হাওর অঞ্চল প্রতিনিধি :
১০ জুলাই ২০২৬, ৪:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মপাশায় থানা কমিউনিটি পুলিশিং কমিটি গঠিত – আহ্বায়ক – আব্দুল হক, সাইফুল ইসলাম চৌধুরী কামাল সদস্য সচিব।

সুনামগঞ্জের ধর্মপাশা থানায় অপরাধ প্রতিরোধ, আইন – শৃঙ্খলা রক্ষা এবং পুলিশ ও জনগনের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে থানা কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হক কে আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল কে সদস্যসচিব করে থানা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত থানা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক আব্দুল হক এবং সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী কামাল সুনামগঞ্জ – ১ আাসনের (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ,তাহিরপুর) সংসদ সদস্য হাওরবন্ধু কামরুজ্জামান কামরুল মহোদয় এবং ধর্মপাশা থানার সুযোগ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা কে ধন্যবাদ জানিয়ে বলেন – ধর্মপাশা উপজেলাকে মাদকমুক্ত, জুয়া ও ইভটিজিংয়ের মত সামাজিক ব্যাধি থেকে মুক্ত রাখতে এই কমিটি পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। সাধারণ মানুষের আইনি সেবা প্রাপ্তি সহজ করা এবং অপরাধ মূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করাই হবে আমাদের মূল উদ্দেশ্য।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) – মোহাম্মদ সহিদ উল্যা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বলেন – “পুলিশই জনতা, জনতাই পুলিশ”এই নীতিকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজের তৃণমূল পর্যায়ে শান্তি – শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। এই নতুন কমিটি ধর্মপাশার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মিজানুর রহমান

১

জাতীয় যুব পুরস্কারে দেশসেরা যুব সংগঠকদের তালিকায় নেছারাবাদের শিরিন খানম

২

নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৩

ছাতকে কালারুকা ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম আজমের সমর্থনে মতবিনিময় সভা

৪

ধর্মপাশায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জন লরির ড্রাইভারকে এক মাসের কারাদণ্ড 

৫

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম  

৬

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

৭

শেরপুরে আওয়ামী লীগ নেতা থেকে বিএনপি কর্মী! জাহাঙ্গীর আলমকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ!

৮

ছাতকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা 

৯

সাতক্ষীরায় যৌতুক ও স্ত্রী নির্যাতন মামলায় সাবেক ওসিকে ৭ বছরের কারাদণ্ড 

১০

এমপির স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: দিরাইয়ে আটক যুবদল নেতা পরে ছেড়ে দেওয়া হলো।

১১

তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান, সুবিধাবাদীদের চিহ্নিত করার দাবি মালু মিয়ার

১২

শিক্ষা সফরের কথা বলে রিসোর্ট ভাড়া, পরে উপস্থিত হয়ে বক্তব্য দেন রনজিত সরকার

১৩

সীমান্তে সাবেক এমপির গোপন বৈঠকের ভিডিও ছড়িয়ে পড়ার পর আ.লীগ নেতা আটক

১৪

দুমকরি আজজি আহমদে কলজে নবীন বরণ অনুষ্ঠান

১৫

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা!!

১৬

নাসিরনগরে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনাঃ বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৭

গোপালগঞ্জে শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

১৮

গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

১৯

আদমদীঘিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, সাইবার সুরক্ষা আইনে মামলা!

২০