বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে ডাঃ রেজাউল করিম আকন্দ - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
১৪ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে ডাঃ রেজাউল করিম আকন্দ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪ নম্বর বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ ও জনসম্পৃক্ততা কার্যক্রম শুরু করেছেন চিকিৎসক ও সমাজসেবক ডাঃ রেজাউল করিম আকন্দ।

তিনি ইউনিয়নবাসীর কাছে একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক বড়দল উত্তর ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করে বিভিন্ন উন্নয়নমূলক অঙ্গীকার তুলে ধরছেন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় এবং জনসংযোগের মাধ্যমে তিনি এলাকার সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে মতামত সংগ্রহ করছেন।

ডাঃ রেজাউল করিম আকন্দ জানান, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। তাঁর ঘোষিত অঙ্গীকারের মধ্যে রয়েছে উন্নত রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা, মানসম্মত শিক্ষা ও যুব উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পরিচ্ছন্ন ইউনিয়ন গড়ে তোলা, কৃষি ও স্থানীয় অর্থনীতির উন্নয়ন, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক সেবা নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা।

তিনি বলেন, “আমি রাজনৈতিক প্রতিশ্রুতির চেয়ে বাস্তব উন্নয়নকে বেশি গুরুত্ব দিই। জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে বড়দল উত্তর ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে এলাকার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।

ডাঃ রেজাউল করিম আকন্দ ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “আপনাদের মূল্যবান ভোট ও সমর্থনই হবে বড়দল উত্তর ইউনিয়নের উন্নয়নের মূল শক্তি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১০

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১১

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১২

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৩

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৪

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৫

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৬

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৭

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৮

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

১৯

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

২০