বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ - আলোর সকাল
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: তোফাজ্জল ইসলাম
৮ জুন ২০২৬, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করেছে কারিতাস বাংলাদেশ, সিলেট অঞ্চল।সোমবার দুপুরে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে টিফিন বিরতির সময় এ কর্মসূচির আয়োজন করা হয়।কারিতাসের মাঠ সহায়ক কল্যাণ ব্রত তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিতাস বাংলাদেশ, সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক বনিফাস খংলা। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা স্বপন নায়েক।

প্রধান অতিথির বক্তব্যে বনিফাস খংলা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন বাস্তবতা। পরিবেশ রক্ষায় প্রত্যেক মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পরিবেশ সুরক্ষায় বৃক্ষপ্রেম ও প্রকৃতি সংরক্ষণের মানসিকতা তৈরি করা জরুরি।স্বাগত বক্তব্যে স্বপন নায়েক বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কারিতাস বাংলাদেশ দীর্ঘদিন ধরে কাজ করছে। শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণ আন্দোলনকে আরও বেগবান করা এবং পরিবেশ রক্ষায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।অনুষ্ঠানে ২৫০ জন শিক্ষার্থীর মাঝে ২৫০টি চারাগাছ বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল জলপাই, পেয়ারা, কৃষ্ণচূড়া, লেবু, দেশি বরই ও আমলকীসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কারিতাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১০

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১১

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১২

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৩

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৪

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৫

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৬

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

১৭

দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় 

১৮

আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন শেখ আলাউদ্দিন সোহেল।

১৯

সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক

২০