মাহারাম নদীর খেয়া ঘাটে চাঁদাবাজি বন্ধের পর সাংবাদিকদের হুমকি ও অশালীন আচরণ - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
১৫ জুন ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাহারাম নদীর খেয়া ঘাটে চাঁদাবাজি বন্ধের পর সাংবাদিকদের হুমকি ও অশালীন আচরণ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাহারাম নদীতে খেয়া পারাপারের নামে দীর্ঘদিন ধরে চলা চাঁদাবাজি বন্ধ হওয়ার পর সাংবাদিকদের লক্ষ্য করে হুমকি ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম গ্রামের আব্দুল সালাম দীর্ঘদিন ধরে খেয়াঘাটের একটি অংশের ইজারাদার ও অংশীদার হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, ওই ঘাটে দীর্ঘদিন ধরে অনিয়ম ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ আদায়ের একটি চক্র সক্রিয় ছিল। সম্প্রতি এসব কার্যক্রম বন্ধ হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় আব্দুল সালামের ছেলে শাহিন আলম ১৪ জুন সকালে তার ফেসবুক আইডিতে ২২ সেকেন্ডের একটি ভিডিওতে সাংবাদিকদের উদ্দেশ্যে অশালীন ভাষা ব্যবহার ও হুমকিমূলক বক্তব্য দিয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমকর্মীরা অভিযোগ করেছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

স্থানীয় সাংবাদিকরা জানান, সমাজের অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির তথ্য তুলে ধরা গণমাধ্যমের পেশাগত দায়িত্ব। কিন্তু সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে হুমকি-ধামকি ও অশালীন আচরণ স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।

তারা আরও বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শাহিন আলম সাংবাদিকদেরকে উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার ও হুমকি দিতে দেখা গেছে।

এ বিষয়ে শাহিন আলম বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের একাংশের মতে, খেয়া ঘাটকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন ও অনিয়ম চললেও প্রশাসনিক নজরদারি বাড়ার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপরই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে তারা জানান।

স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল দ্রুত বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই এবং হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহারাম নদীর খেয়া ঘাটে চাঁদাবাজি বন্ধের পর সাংবাদিকদের হুমকি ও অশালীন আচরণ

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার

টেকনাফে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে অপহরণের চেষ্টা ও হামলার অভিযোগ

মুন্সিগঞ্জে বান্ধবির সাথে দেখা করার কথা বলে বেরিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী।

জগন্নাথপুর- পাগলা সড়ক মাদক পাচারের নিরাপদ রোড , ধ্বংসের পথে যুবসমাজ

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে মারধর ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি গ্রেপ্তার

ভেড়ামারায় মৎস্য আইনে অভিযান: ৬৪ কেজি জাটকা জব্দ, জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইয়াবাসহ আটক হওয়ায় হোয়াইক্যংয়ের যুবদল নেতা ফরিদকে দল থেকে বহিষ্কার

বিতর্কের আড়ালে এক স্বপ্নসাধকের গল্প: আলোচনায় হরিদাস চন্দ্র তরনীদাস

১০

দীর্ঘদিন পর চালু হলো মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ।

১১

ভেড়ামারায় পদ্মা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার উৎসব, প্রশাসনের অভিযানে সরঞ্জাম জব্দ

১২

বাগমারা উপজেলা জুড়ে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার:ধ্বংসের মুখে তরুণ-সমাজ

১৩

ভেড়ামারায় দাফনের ৩ মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন, এলাকায় চাঞ্চল্য

১৪

সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা।

১৫

সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

১৬

১ কোটি ২৫ লাখ মানুষের প্রাণের দাবি: ঢাকা–ময়মনসিংহ ডাবল রেললাইন বাস্তবায়নের আহ্বান

১৭

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড গোলা ও ২ কেজি গাঁজা উদ্ধার

১৮

লোহাগাড়ায় খাটের নিচ থেকে ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার, যুবক গ্রেফতার

১৯

পুরান লাউড়ে উপদেষ্টা পরিষদ গঠন, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান:

২০