ভেড়ামারায় দাফনের ৩ মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন, এলাকায় চাঞ্চল্য - আলোর সকাল
মোঃ বাবুল আক্তার, ভেড়ামারা ( কুষ্টিয়া) প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় দাফনের ৩ মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন, এলাকায় চাঞ্চল্য

‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আদালতের নির্দেশে দাফনের দীর্ঘ প্রায় তিন মাস পর মনোয়ারা বেগম নামের এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ১৪ জুন (রবিবার) উপজেলার রামকৃষ্ণপুর, নওদাপাড়া, ক্ষেমিরদিয়ার এলাকার কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি তোলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে রামকৃষ্ণপুর এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম মারা যান। সে সময় তাঁর মৃত্যুকে স্বাভাবিক মনে করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল। তবে পরবর্তীতে তাঁর মৃত্যু নিয়ে স্বজনদের মনে গভীর সন্দেহ দানা বাঁধে। এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে নিহতের পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়।

মামলার প্রেক্ষিতে আদালতের বিচারক মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশনা বাস্তবায়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভেড়ামারা থানা পুলিশের উপস্থিতিতে কবর থেকে লাশটি উত্তোলন করা হয়। লাশ উত্তোলনের সময় ওই এলাকায় শত শত উৎসুক জনতা ভিড় জমান।

ভেড়ামারা থানা পুলিশ জানিয়েছে, কবর থেকে লাশ উত্তোলনের পর পরই সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ও রহস্য উদঘাটনের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ফরেনসিক ল্যাবের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এই মৃত্যুর আসল রহস্য জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরের নকলায় কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

১

ভেড়ামারায় দশম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২

সুবলারগাঁও ব্রিজে দুর্ভোগের অবসান, দ্রুত শুরু হচ্ছে সংস্কার কাজ

৩

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনকল্যাণে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল হেকিম

৪

শিবগঞ্জে মিড-ডে মিল খেয়ে ১২ শিশু অসুস্থ, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

৫

তাহিরপুরের আজিজ ওয়েসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

৬

টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ

৭

কসবায় স্কুল শিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

৮

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

৯

কালীগঞ্জে নাশকতা মামলায় জামিনে জেল থেকে মুক্তির ১৪ ঘন্টায় পর প্রধান শিক্ষক শফিকুলের বরখাস্ত প্রত্যাহার ।

১০

মাঝির বকেয়া পাওনা ৪৪ হাজার টাকা! তাহিরপুরে মাঝিকে জেল হাজতে পাঠানোর হুমকি পুলিশ কর্মকর্তার

১১

তৃণমূলের ভোটে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান

১২

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

১৩

সিরাজগঞ্জে সরকারি কর্মসূচিতে বায়োফর্টিফাইড ফসল অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত :

১৪

তাহিরপুরে ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপির মিছিল-সমাবেশ

১৫

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

১৬

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৭

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

১৮

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

১৯

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

২০