চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - আলোর সকাল
ফয়সাল আজম অপু
১৪ জুন ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফয়সাল আজম অপু,

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৮০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিএসসি-১, রাজশাহী।

র‍্যাবের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে গত ১৩ জুন ২০২৬ তারিখে র‍্যাব-৫, সিপিএসসি-১-এর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা জানতে পারেন যে, সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া এলাকায় একটি সেতুর ওপর এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে টিয়া (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পাঠানপাড়া এলাকার মৃত বাবুল রহমানের ছেলে।

আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার সঙ্গে থাকা ফুল প্যান্টের ডান পাশের পকেটে লাল রঙের শপিং ব্যাগের ভেতর দুটি সাদা পলিথিন প্যাকেটে রাখা ১৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাব-৫ জানায়, মাদক নির্মূল ও অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মপাশায় বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এস এসসির ফলাফলে অসন্তুষ্ট এলাকাবাসী 

চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার ২

তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে।

হবিগঞ্জে ছায়া সামাজিক সংগঠন এর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত 

সুনামগঞ্জে সাবেক এমপি নাছির চৌধুরীর গলায় রামদা ধরে সম্পত্তি রেজিস্ট্রির অভিযোগ

কলকলিয়ায় ৯টি ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

ধর্মপাশায় এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ নাহিয়ান পাশা নিরব ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের সেবা করতে চায়—

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা

আদালতে জাল জন্ম নিবন্ধন দেখিয়ে  শিশু সেজে জামিন নিল তাহিরপুরের ২২বছরের যুবক

১০

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

১১

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

১২

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

১৩

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

১৪

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

১৫

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

১৬

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

১৮

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

১৯

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

২০