সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সরাইল প্রেসক্লাবের নিন্দা। - আলোর সকাল
মোঃ বাদল মিয়া, সরাইল উপজেলা প্রতিনিধি:
২১ জুলাই ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সরাইল প্রেসক্লাবের নিন্দা।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিক মোহাম্মদ মাসুদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় সরাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তাফসীর।

সভায় বক্তব্য দেন সরাইল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও আমার দেশের সরাইল প্রতিনিধি শামসুল আরেফিন, সহসভাপতি কামরুজ্জামান ইউসুফ, যুগ্ম সম্পাদক শেখ মো. ইব্রাহিম, অর্থ সম্পাদক ও নয়া দিগন্তের প্রতিনিধি আব্দুল করিম, সাহিত্য সম্পাদক জহিরুল ইসলাম রিপন, যুগান্তরের প্রতিনিধি মুরাদসহ প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

বক্তারা বলেন, কালিকচ্ছ বাজারে সংঘর্ষের ঘটনায় দীর্ঘ সময় পর সাংবাদিক মোহাম্মদ মাসুদকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষের ঘটনার প্রায় এক মাস পর তাকে মামলায় আসামি করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে বক্তারা বলেন, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক। তারা এ ধরনের মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা সরাইল থানা পুলিশকে মামলাটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে বিষয়টি সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির (ল অ্যান্ড অর্ডার) সভায় উত্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সরাইল প্রেসক্লাবের নেতারা সাংবাদিক মোহাম্মদ মাসুদের পাশে থাকার ঘোষণা দেন এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত ও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

গাইবান্ধা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় নাজমুল ইসলাম ফেরদৌসের

সিলেটে হজরত শাহজালাল (রঃ) ও হজরত শাহপরান (রঃ) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ আগুন, উদ্ধার ও অগ্নিনির্বাপণে আহত ৭ আনসার সদস্য

জীবন বাঁচাতে লড়ছেন পুলিশ কনস্টেবল লিজা, চিকিৎসায় প্রয়োজন ৫০–৬০ লাখ টাকা

সিলেটে যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি

এসএমপি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম

প্রবাসের ব্যস্ত জীবন ঠেলে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত: মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ আব্দুল নাঈম।

১০

শাল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ লিটার চোলাইমদ ও ৬০০ লিটার ওয়াশ উদ্ধার

১১

বিশ্বম্ভরপুরে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা

১২

ভাটির মানুষের স্বাস্থ্যসেবায় নতুন স্বপ্ন, কমিটি গঠনের প্রস্তাব

১৩

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৪

হাসপাতাল হবে অসহায় মানুষের ভরসার ঠিকানা—মেজর সবুজের প্রস্তাব

১৫

কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগে জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

১৬

তাহিরপুরে মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল, উদ্ধারকৃত মাদকের হদিস নেই।

১৭

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলা: রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

১৮

জাফলং-ডাউকি ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ড্রেজার-এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

১৯

সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিনমুজুরের মানববন্ধন

২০