সুনামগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি মনু মিয়াসহ আটক ২ - আলোর সকাল
স্টাফ রিপোর্টার:
১৭ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি মনু মিয়াসহ আটক ২

সুনামগঞ্জে মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক ‘রাঘববোয়াল’ ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।

১৬ মে (শনিবার) দুপুর ৩টার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জাহাঙ্গীরনগর ইউনিয়নের গাসিগাঁও এলাকায় এই সফল অভিযান পরিচালনা করে।

আটককৃত প্রধান আসামি হলেন জাহাঙ্গীরনগর ইউনিয়নের গাসিগাঁও গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে কুখ্যাত মাদক কারবারি মনু মিয়া (৫০)। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ইতিপূর্বে একটি মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ৩ বছরের কারাদণ্ডের রায় রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

অভিযানে আটক অপর সহযোগী হলেন একই ইউনিয়নের মাইজবাড়ি (বদিপুর) গ্রামের মোঃ সেলিমের ছেলে মোহাম্মদ বিজয় (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলাজুড়ে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ও কঠোর পেশাদারিত্বের সাথে কাজ করছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রতন শেখ পিপিএম-এর প্রত্যক্ষ দিকনির্দেশনা ও সার্বিক নেতৃত্বে একটি বিশেষ টিম মাঠে নামে।

গোপন সংবাদের ভিত্তিতে গাসিগাঁও এলাকায় প্রধান আসামি মনু মিয়ার বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ। পরে ওসির নির্দেশে এসআই আবু হানিফ, এসআই রবিউল, এএসআই জহিরুল ইসলাম এবং পুলিশ সদস্য মোতালেবের সমন্বয়ে গঠিত টিম আকস্মিক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রতন শেখ পিপিএম জানান, মাদকের সাথে কোনো আপস নেই। গ্রেফতারকৃত মনু মিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানা থানায় এসেছে। সাজা এড়াতে সে আত্মগোপনে থেকে পুনরায় মাদক ব্যবসা চালাচ্ছিল। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকমুক্ত সুনামগঞ্জ গড়তে আমাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক

সুনামগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি মনু মিয়াসহ আটক ২

জৈন্তাপুরে ৪৬৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী 

ময়মনসিংহে রাস্তা নির্মাণে জমি দখলের অভিযোগ, ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা  

মসজিদে তালা: ফরিদপুরের দিঘুলিয়ায় তীব্র ক্ষোভ, ধর্মীয় কার্যক্রম স্বাভাবিকের দাবি

ধর্মপাশায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ফার্মেসীর মালিককে জরিমানা করলেন ইউএনও – জনি রায় 

বাগমারা’য় ইয়াবা’সহ সাবেক ইউপি সদস্য আবেদ আলী ও তার স্ত্রী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি অনিশ্চিত

অবৈধ সাদিয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রমরমা বানিজ্য

মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সুনামগঞ্জে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১০

জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে জামায়াত জনগণের পক্ষে কথা বলে যাবে —সিলেটে -এ.টি.এম আজহার এমপি

১১

তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে শফি আলমকে দেখতে চায় সাধারণ মানুষ

১২

জমকালোভাবে উদ্বোধন হলো শাযুস প্রিমিয়ার ক্রিকেট লীগ (এসপিএল) ২০২৬ দশম আসর

১৩

নেত্রকোণায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন তামান্না তাসনীম

১৪

বর্তমান সময়ে সাংবাদিকতা: সত্যের পথে ঝুঁকি, অপপ্রচার ও প্রতিরোধের লড়াই

১৫

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা মামলার আসামি রাব্বি সহযোগীসহ গ্রেপ্তার 

১৬

মুন্সিগঞ্জে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন।

১৭

তাহিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ চোরাকারবারী আটক

১৮

ষড়যন্ত্রের শিকার তাহিরপুর উপজেলা শিক্ষা অফিসার সোলেমান মিয়া, নিরপেক্ষ তদন্তের দাবি

১৯

কেন্দুয়ায় সরকারি রাস্তায় ধান শুকানো নিয়ে সংঘর্ষ, মহিলাসহ আহত ১০

২০