সুপার সিক্সটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবর কে সংবর্ধনা - আলোর সকাল
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: 
৩ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুপার সিক্সটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবর কে সংবর্ধনা

আঞ্চলিক মানবাধিকার সংগঠন ‘সুপার সিক্সটি’-এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবরের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জামালগঞ্জে সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নেতৃবৃন্দ, সদস্য ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।সংগঠনের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবর। বক্তব্য দেন প্রধান সমন্বয়ক মাহমুদুল হাসান তাহের, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আফেন্দি নাহিদ ও আবতাহিনূর খান উদয়, সাচনা ইউনিয়ন টিমলিডার রাহাদ আলম হৃদয়, বেহেলী ইউনিয়ন টিমলিডার নেছার আহমেদ ও ভারপ্রাপ্ত টিমলিডার আবু ইউসুফ নাঈম, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন টিমলিডার লিমন মিয়া, ভীমখালী ইউনিয়ন টিমলিডার মো. খোকন মিয়া, সদস্য আমির হামজা সোহাগ, সোহাগনূর প্রমুখ।অনুষ্ঠানে মেহেদী হাসান বাবরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। বক্তারা মানবাধিকার প্রতিষ্ঠা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অবদানের প্রশংসা করেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা এবং কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে সদস্যরা বিভিন্ন মতামত তুলে ধরেন।প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান বাবর বলেন, সংগঠনের সভাপতি আরিফ আল মাহফুজ প্রবাসে থেকেও সবসময় সংগঠনের পাশে রয়েছেন। তাঁর নেতৃত্ব ও সহযোগিতায় সংগঠন আরও শক্তিশালী হয়েছে। মানবাধিকার প্রতিষ্ঠা ও সমাজের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি বলেন, সুপার সিক্সটি সবসময় অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য।আলোচনা সভায় অন্যায়-অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আরও সক্রিয় ভূমিকা পালনের লক্ষ্যে সংগঠনকে নতুনভাবে সাজানোর প্রস্তাব উত্থাপন করা হলে সাধারণ সম্পাদক এতে সম্মতি জানান। এতে উপস্থিত সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। শেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহসাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আলী আহমদ

১

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মিজানুর রহমান

২

জাতীয় যুব পুরস্কারে দেশসেরা যুব সংগঠকদের তালিকায় নেছারাবাদের শিরিন খানম

৩

নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৪

ছাতকে কালারুকা ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম আজমের সমর্থনে মতবিনিময় সভা

৫

ধর্মপাশায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জন লরির ড্রাইভারকে এক মাসের কারাদণ্ড 

৬

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম  

৭

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

৮

শেরপুরে আওয়ামী লীগ নেতা থেকে বিএনপি কর্মী! জাহাঙ্গীর আলমকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ!

৯

ছাতকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা 

১০

সাতক্ষীরায় যৌতুক ও স্ত্রী নির্যাতন মামলায় সাবেক ওসিকে ৭ বছরের কারাদণ্ড 

১১

এমপির স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: দিরাইয়ে আটক যুবদল নেতা পরে ছেড়ে দেওয়া হলো।

১২

তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান, সুবিধাবাদীদের চিহ্নিত করার দাবি মালু মিয়ার

১৩

শিক্ষা সফরের কথা বলে রিসোর্ট ভাড়া, পরে উপস্থিত হয়ে বক্তব্য দেন রনজিত সরকার

১৪

সীমান্তে সাবেক এমপির গোপন বৈঠকের ভিডিও ছড়িয়ে পড়ার পর আ.লীগ নেতা আটক

১৫

দুমকরি আজজি আহমদে কলজে নবীন বরণ অনুষ্ঠান

১৬

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা!!

১৭

নাসিরনগরে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনাঃ বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৮

গোপালগঞ্জে শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

১৯

গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

২০