প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে চেয়ারম্যান জুনাব আলী - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
১৮ জুন ২০২৬, ৯:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে চেয়ারম্যান জুনাব আলী

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহঃবার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে জনপ্রতি ৩ হাজার টাকা নগদ সহায়তা ও ১৫ কেজি চাল তুলে দেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহব্বায়ক জুনাব আলী।

অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত কৃষকরা উপস্থিত ছিলেন। এ সময় চেয়ারম্যান জুনাব আলী বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার শুধু সহায়তা নয়, কৃষকদের প্রতি সরকারের আন্তরিকতার প্রতিফলন। কৃষকরা দেশের খাদ্য উৎপাদনের মূল চালিকাশক্তি। তাদের যে কোনো সংকটে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, “অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক কৃষক ক্ষতির মুখে পড়েছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও কৃষকদের কল্যাণে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”আমাদের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল মহোদয় সংসদে কথা বলে সুনামগঞ্জ এক আসনে বরদ্দ বাড়িয়ে আনার জন্য কৃষকদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

উপকারভোগী কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের সময়ে এই সহায়তা তাদের কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।
স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে উপহার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। সরকারের এ মানবিক সহায়তা কর্মসূচি ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আশার সঞ্চার করেছে বলে জানান সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম

১

সুন্দরবনে শ্রমজীবীদের নির্ভয়ে জীবিকা নির্বাহের পরিবেশ নিশ্চিতের দাবিতে গাবুরায় ব্যতিক্রমী মানববন্ধন।

২

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথপুর উপজেলা যুবদলের আনন্দ র‍্যালী ও স্বেচ্ছায় রক্তদান

৩

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

৫

অবৈধ ইটভাটার নিউজে আমার বক্তব্য দিলে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’— ইউএনও

৬

সরিষাবাড়ীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

৭

টাঙ্গুয়ার হাওর রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান – বৃক্ষরোপণ

৮

তাহিরপুরের পাতারগাঁও খেয়াঘাটে টাকা আদায় বন্ধের ঘোষণা ইউএনওর

৯

তাহিরপুরে প্রবাসীর স্ত্রীর উধাও হওয়ার অভিযোগ, সঙ্গে পাঁচ লাখ টাকা নেওয়ার দাবি

১০

বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই নতুন শিক্ষককে ফুল দিয়ে বরণ।

১১

ঝুলে পড়া লোহার সেতু বাঁশ দিয়ে ঠেকানোর চেষ্টা, ভেঙে পড়ে দুর্ঘটনার শঙ্কা

১২

১০০ টাকার মানবিক সহায়তা ঘিরে ৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ, প্রতিবাদ চেয়ারম্যানের

১৩

কাকে ভোট দিলাম’ বলা নারীকে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে আটক

১৪

চাঁপাইনবাবগঞ্জে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

১৫

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ

১৬

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ ‘হোয়াইট রিপন’ গ্রেপ্তার

১৭

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সিতে মিলল ২ কেজি হেরোইন, পলাতক ব্যবসায়ী

১৮

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিক্ষিকার, আহত ভাই

১৯

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—শুভেচ্ছা জানালেন আক্তার হোসেন

২০