বাগমারা'য় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে স্থানীয় নেতারা প্রধান শিক্ষককে হুমকি: থানায়-জিডি - আলোর সকাল
মোঃ জাহাঙ্গীর আলম: স্টাফ রিপোর্টার
২৬ জুন ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগমারা’য় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে স্থানীয় নেতারা প্রধান শিক্ষককে হুমকি: থানায়-জিডি

রাজশাহীর বাগমারার গোবিন্দপাড়া উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিতে নিজেদের পছন্দের লোক রাখার দাবিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শুক্রবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদী হয়ে বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একই অভিযোগে আগের দিন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।

থানায় দায়ের করা সাধারণ ডায়েরি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে গোবিন্দপাড়া উচ্চবিদ্যালয়ে পাঠদান চলাকালে স্থানীয় চার ব্যক্তি প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করেন। তারা হলেন, ওই এলাকার বাসিন্দা মশিউর রহমান, সাজেদুর রহমান, রাজু আহমেদ ও লিটন হোসেন। তারা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে তাদের পছন্দের ব্যক্তি আবুল কাশেম মণ্ডলের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান।

 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা (৫২) তাদের জানান, কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হতে এখনও সময় রয়েছে এবং বিষয়টি সম্পূর্ণভাবে তাঁর এখতিয়ারের মধ্যে নয়। এ কথা শুনে অভিযুক্ত চার ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় পাশের কক্ষ থেকে বিদ্যালয়ের কর্মচারীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একপর্যায়ে তাঁকে বিদ্যালয় ছাড়তে ও প্রাণনাশের হুমকি দিয়ে তারা চলে যান।

পরে প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করেন। নিজের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে আজ শুক্রবার দুপুরে বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে চার ব্যক্তির নাম উল্লেখ করে তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা বলেন, “হুমকির পর আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।”

স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্তদের মধ্যে সাজেদুর রহমান ২০২৪ সালের ৫ আগস্ট হাট গাঙ্গোপাড়ায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছিলেন। এছাড়া অভিযুক্তদের মধ্যে দু-একজন এর আগেও বিদ্যালয়ে এসে বিভিন্ন ধরনের সুবিধা আদায়ের চেষ্টা করেছেন বলেও অভিযোগ রয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্তদের মধ্যে রাজু আহমেদ, লিটন হোসেনসহ অন্যরা বলেন, “আমরা বিদ্যালয়ে গিয়ে আমাদের দাবি জানিয়েছি। কাউকে কোনো হুমকি দেওয়া হয়নি।”

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।”

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১০

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

১১

জামাল রুহানিকে নিয়ে প্রতিবেদন: তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএসকেপির

১২

জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

১৩

বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ এনাম উদ্দিন তালুকদার

১৪

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি

১৫

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক হাফিজুর রহমানের যোগদান, উষ্ণ সংবর্ধনা

১৬

শাল্লা উপজেলা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার

১৭

টাঙ্গুয়ার হাওরে পরিবেশ আইন লঙ্ঘন: ৮ ট্রলারচালককে ৭ হাজার ৫৫০ টাকা জরিমানা

১৮

প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার আস্থার প্রতীক আইডিয়াল ভিশন একাডেমি

১৯

সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন করেছে পুলিশ:প্রেমের টানে দেখা করতে এসে তিন খুন

২০