তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বশরীরে উপস্থিতির মাধ্যমে যাচাই-বাছাই তালিকা তৈরি - আলোর সকাল
রোকন উদ্দিন
১১ মে ২০২৬, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বশরীরে উপস্থিতির মাধ্যমে যাচাই-বাছাই তালিকা তৈরি

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার আওতায় আনতে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার সদর ইউনিয়নে কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।

এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কে এম মাহফুজুর রহমান,উপজেলা বি এনপি সদস্য একে এম নাসের উজ্জল, জাহাঙ্গীর আলম, সাংবাদিক রোকন উদ্দিন ও উপজেলা কৃষি অফিসের উপসহকারী শাহিমা আক্তার সহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সদস্যাগন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রকৃত তথ্য সংগ্রহ করে সরকারি সহায়তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়নভিত্তিক কৃষকদের জমি, ফসলের ক্ষয়ক্ষতি ও আর্থিক অবস্থার তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। কোনো কৃষক যেন বঞ্চিত না হন সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বচ্ছ ও নিরপেক্ষভাবে যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে সরকারি সহায়তা সঠিক মানুষের কাছে পৌঁছায়।”

তাহিরপুর উপজেলা মৎস কর্মকর্তা কে এম মাহফুজুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকের সঠিক তথ্য সংগ্রহের মধ্যমে সরকারি সহায়তা নিশ্চিত করা হবে।মাঠ পর্যায়ের কৃষকদের স্ব শরীরে উপস্থিতির মাধ্যমে পূর্ণাঙ্গ ক্ষতিগ্রস্ত পরিবার নিশ্চিত করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার

বিজয়নগরে পুলিশ ও গ্রামবাসীর সহায়তায় জিম্মি দশা থেকে উদ্ধার হলেন ব্যবসায়ি, আটক সহোদর

দোয়ারাবাজারে ইরারর বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ। 

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ০১

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বশরীরে উপস্থিতির মাধ্যমে যাচাই-বাছাই তালিকা তৈরি

পুঠিয়ায় সরকারী সিদ্ধান্তকে বৃদ্ধ আংগুল দেখিয়ে প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হলো পরীক্ষার ফি

মহিষখলা ফেরিঘাটে নৌকা উপহার দিলেন ইউপি চেয়ারম্যান নূর নবী তালুকদার

জগন্নাথপুর টু রসুলগঞ্জ বাজার সড়কের বেহাল দশা, জনসাধারণের ভোগান্তি 

ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ধর্মপাশায় ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

১০

মুন্সীগঞ্জে সড়কের পাশে পড়ে ছিল শিশুর ভ্রুণ।

১১

দিরাইয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন

১২

ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

১৩

ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ফরিদা ইয়াসমিন এমপির ঝটিকা অভিযান: রোগীদের পচা আলু খাওয়ানোর দৃশ্য হাতেনাতে শনাক্ত।

১৪

ভেড়ামারা পৌরসভার মহা পরিকল্পনা প্রণয়নে প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত

১৫

সুনামগঞ্জে উত্তম কৃষি পদ্ধতি বিষয়ক কর্মশালা

১৬

সাংবাদিকদের কল্যাণে কেউ এগিয়ে আসেনি

১৭

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের রত্নগর্ভা মা সম্মাননায়: সুশিক্ষিত জাতি গঠনের পেছনে সুশিক্ষিত মায়ের বিকল্প নেই -প্রফেসর হাসিনা জাকারিয়া

১৮

সিরাজগঞ্জ তাড়াশে মাদক বিরোধী অভিযান আটক একজন 

১৯

অভিভাবকের প্রতিবাদের জেরে দুই শিক্ষার্থীকে টিসি (সিলেটের খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ)

২০