দেশের খাদ্যভাণ্ডার হিসেবে পরিচিত হাওরাঞ্চল সুনামগঞ্জ দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্য ও নানা অবহেলার শিকার—এমন অভিযোগ স্থানীয়দের। সম্প্রতি মন্ত্রিসভার আকার বৃদ্ধির আলোচনার মধ্যেই জেলায় একজন যোগ্য প্রতিনিধিকে মন্ত্রী করার দাবি জোরালোভাবে তুলেছেন হাওরবাসী।
স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তিদের মতে, হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নদীভাঙন, জলাবদ্ধতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নের জন্য কেন্দ্রীয় পর্যায়ে শক্তিশালী প্রতিনিধিত্ব প্রয়োজন। তাদের দাবি, জাতীয় পর্যায়ে সুনামগঞ্জের স্বার্থ তুলে ধরতে একজন দক্ষ ও অভিজ্ঞ মন্ত্রী সময়ের দাবি হয়ে উঠেছে।
এ প্রেক্ষাপটে আলোচনায় উঠে এসেছে জননেতা আলহাজ্ব আনিসুল হক-এর নাম। সমর্থকদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন এবং হাওরাঞ্চলের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখেন।
হাওরবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে, যাতে সুনামগঞ্জের উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিতে জেলার একজন যোগ্য ব্যক্তিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়।
স্থানীয়রা বলছেন, “সুনামগঞ্জ দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও উন্নয়নের ক্ষেত্রে এখনও অনেক পিছিয়ে। তাই এবার হাওরবাসীর ন্যায্য দাবির প্রতিফলন দেখতে চায় মানুষ।”
মন্তব্য করুন