কাশিয়ানির রাজপাট ডিগ্রি কলেজে ৮ বছর অধ্যক্ষ নেই, ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাশিয়ানির রাজপাট ডিগ্রি কলেজে ৮ বছর অধ্যক্ষ নেই, ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রাজপাট ডিগ্রি কলেজে প্রায় আট বছর ধরে অধ্যক্ষের পদ শূন্য রয়েছে। ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে গুরুত্বপূর্ণ এই পদে স্থায়ীভাবে কেউ দায়িত্ব পালন না করায় কলেজটির প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের দাবি, দীর্ঘদিন ধরে অধ্যক্ষ না থাকায় কলেজটির শিক্ষার মান নিম্নমুখী এবং সার্বিক পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে।

কলেজের সহকারী অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, অসুস্থতার কারণে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করতে পারছেন না। বর্তমানে মো. শফিকুজ্জামান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন সহকারী অধ্যাপক। দীর্ঘদিন ধরে অধ্যক্ষ নিয়োগের জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও অজ্ঞাত কারণে তা বাস্তবায়ন হয়নি।

মনিরুজ্জামান আরও বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন অধ্যক্ষ ছাড়া চলতে পারে না। রাজপাট ডিগ্রি কলেজে দীর্ঘদিন ধরে অধ্যক্ষ না থাকায় শিক্ষার মান নিম্নমুখী হয়েছে। কলেজের সার্বিক অবস্থাও নাজুক। আমরা চাই, এই পরিস্থিতি থেকে কলেজটি বেরিয়ে আসুক।”

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুজ্জামান জানান, ২০১৭ সালের শেষ দিন পর্যন্ত সুকৃতি মজুমদার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর সহকারী অধ্যক্ষ মনিরুজ্জামান তিন দফায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। বিভিন্ন সময়ে তিনি দায়িত্ব ছেড়ে দিলে অন্যরাও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শফিকুজ্জামান বলেন, “আমি ২০২৪ সাল থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি। সাতবার চেষ্টা করেও বিভিন্ন কারণে কলেজটিতে অধ্যক্ষ নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। আশা করছি, এনটিআরসিএ চলতি বছরের শেষ হওয়ার আগেই একজন যোগ্য অধ্যক্ষ নিয়োগ দিতে সক্ষম হবে।”

এদিকে, নাম প্রকাশ না করার শর্তে কলেজের একজন অভিভাবক অভিযোগ করেন, কলেজে স্থানীয় রাজনীতির প্রভাব প্রকট হয়ে উঠেছে। তাঁর দাবি, রাজনৈতিক পরিবেশের কারণে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। শিক্ষকদের একটি অংশও রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

কলেজের কার্যনির্বাহী কমিটির সভাপতি মিজানুর রহমানের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে তাঁর স্ত্রী পরিচয় দিয়ে এক নারী ফোন রিসিভ করে জানান, তাঁরা ঢাকায় বসবাস করেন এবং তাঁর স্বামী বর্তমানে অসুস্থ। কলেজের বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না বলেও জানান।

দীর্ঘদিন ধরে অধ্যক্ষের পদ শূন্য থাকা, বারবার নিয়োগের উদ্যোগ ব্যর্থ হওয়া এবং শিক্ষার পরিবেশ নিয়ে ওঠা অভিযোগের প্রেক্ষাপটে রাজপাট ডিগ্রি কলেজে দ্রুত যোগ্য অধ্যক্ষ নিয়োগের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, স্থায়ী অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে কলেজটির প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফিরবে এবং শিক্ষার পরিবেশ উন্নত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশিয়ানির রাজপাট ডিগ্রি কলেজে ৮ বছর অধ্যক্ষ নেই, ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ

১

শেরপুরে নালিতাবাড়ী থানার নবাগত ওসির সঙ্গে জামায়াত-শিবির নেতৃবৃন্দের মতবিনিময় হয়, ‎

২

এক সড়ক, দুই ফিতা! সকালে জামায়াত এমপি, বিকেলে বিএনপি

৩

ভোলাগঞ্জ–ছনবাড়ী সড়কে ভারী গাড়ির চাপ, বার গেট বন্ধ রাখার দাবি এলাকাবাসীর

৪

তৃণমূলের আস্থার প্রতীক ও বিএনপির দুঃসময়ের কাণ্ডারী প্রভাষক সাইফুল ইসলামকে তারালী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী।

৫

ফ্রান্সে যুবদলের অভিষেক ও ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, শত শত নেতাকর্মীর উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজন

৬

শেরপুরে শব্দদূষণবিরোধী অভিযান, পাঁচ যানবাহনকে জরিমানা ।

৭

রাজশাহীর বাঘার কলিগ্রামে মাদক ও অপরাধ দমনে সামাজিক ঐক্যের উদ্যোগ, অনুষ্ঠিত হলো ভার্চুয়াল সভা

৮

কোটালিপাড়ার দুটি বিদ্যালয়ে টিউবওয়েল,খেলার সামগ্রী চুরি হলেও কর্তৃপক্ষ উদাসীন 

৯

গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

১০

টঙ্গিবাড়ীতে কর্মস্থল থেকে ফেরার পথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক

১১

স্থানীয় নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাই হবে জনপ্রিয়তা ও জয়ের সম্ভাবনায়: রিজভী

১২

জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সংসদের প্রতিবাদ সভায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সংহতি

১৩

সুনামগঞ্জে সেপ্টেম্বরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৫৫, উদ্ধার ১ লাখ টাকার মাদক

১৪

দিরাইয়ে উন্নয়ন প্রকল্পের কাজে কঠোর নজরদারি, মান যাচাইয়ের পরই বিল: এমপি নাছির উদ্দীন চৌধুরী

১৫

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে টিম-৭-এর বিশেষ অভিযান, বাড়ি বাড়ি সচেতনতা অব্যহত

১৬

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক

১৭

প্রেসক্লাব মান্দার উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির: সেবা পেল শতাধিক রোগী

১৮

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন

১৯

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ১২ ডিসেম্বর

২০