শ্রমমন্ত্রীর সাথে উপপ্রধান তথ্য অফিসারের সৌজন্য সাক্ষাৎ % - আলোর সকাল
মুফিজুর রহমান নাহিদ
১৫ মে ২০২৬, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রমমন্ত্রীর সাথে উপপ্রধান তথ্য অফিসারের সৌজন্য সাক্ষাৎ

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী -এর সঙ্গে আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (শুক্রবার) সিলেট নগরীর মন্ত্রীর বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎ শেষে উপপ্রধান তথ্য অফিসার মন্ত্রীকে তাঁর বিভিন্ন সরকারি কার্যক্রম, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনসম্পৃক্ত কর্মসূচির নির্বাচিত আলোকচিত্র সংবলিত একটি ফটো অ্যালবাম সৌজন্যস্বরূপ প্রদান করেন।
সংক্ষিপ্ত আলাপচারিতায় মন্ত্রী আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে আঞ্চলিক তথ্য অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সরকারের ইতিবাচক কার্যক্রম প্রচারে তথ্য কর্মকর্তাদের নিষ্ঠা ও আন্তরিকতার প্রশংসা করেন।
মন্ত্রী আরও বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও জনসেবামূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতে আঞ্চলিক তথ্য অফিসকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি তথ্য সেবার মানোন্নয়ন ও জনসম্পৃক্ত প্রচার কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. বোরহান উদ্দীন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, আঞ্চলিক তথ্য অফিস সিলেটের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল, উদ্ধারকৃত মাদকের হদিস নেই।

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলা: রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

জাফলং-ডাউকি ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ড্রেজার-এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিনমুজুরের মানববন্ধন

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

তাহিরপুরে সমন্বিত রেফারেল ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের কর্মশালা

তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু।

৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বর্তমান মেম্বার ইয়াকুব হোসেন।

মৌলভীবাজারে মঈনুল হকের ৫৫তম জন্মদিন পালিত

১০

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ভেড়ামারা থানার বিশেষ কার্যক্রম

১১

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন: ‘দুর্দিনের ও নির্যাতিত কর্মীকেই প্রার্থী করার দাবি’—মোঃ মালু মিয়া

১২

উত্তর বড়দল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী মাফিজ মিয়া

১৩

কলেজ সভাপতির বাড়িতে শিক্ষকদের নিয়ে অশ্লীল গানের আসর,এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

১৪

টাকার গন্ধে বেসামাল উপপরিচালক কার্যালয়ের হিসাবরক্ষক শরিফুল।

১৫

উত্তর বড়দল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এম ইসলাম উদ্দিন

১৬

মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

আওয়ামীলীগের মিছিলের মামলায় ঘটনাস্থলে না থেকেও সাংবাদিক, যুবদল কর্মীসহ ২৩ জন আসামি

১৮

বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আনিসুল হক বাচ্চু

১৯

তাহিরপুরে বারিক্কা টিলায় উঠতে গিয়ে খাদে চান্দের গাড়ি, আহত ৯ পর্যটক।

২০