বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বাড়াতে বাজেটে বরাদ্দের দাবি - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
১০ নভেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বাড়াতে বাজেটে বরাদ্দের দাবি

ঝরে পড়া রোধে অসচ্ছল এসএসসি পরীক্ষার্থীকে ১২ হাজার ১০০ টাকা সহায়তা

বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন ও উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ অন্তর্ভুক্ত করার বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মালালা ফান্ডের অর্থায়নে এবং এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) বাস্তবায়িত ‘এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক-৭’ প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইরার নির্বাহী পরিচালক ফাহমিদা আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তার। সভা সঞ্চালনা করেন ইরার সুনামগঞ্জের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. ফজলুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সকিনা আক্তার বলেন, মেয়েদের মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে আর্থিক সহায়তা কর্মসূচি আরও সম্প্রসারণ করতে হবে। এ জন্য ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ রাখার পাশাপাশি সুপরিকল্পিত ও কাঠামোগত কর্মপরিকল্পনা গ্রহণ করা জরুরি।

সভাপতির বক্তব্যে ইরার নির্বাহী পরিচালক ফাহমিদা আখতার বলেন, মেয়েদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে ইউনিয়ন ও উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন বাজেটে আর্থিক বরাদ্দ বাড়ানো এবং তা কার্যকরভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

সভায় মেয়েদের মাধ্যমিক শিক্ষার পথে বিদ্যমান সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতা, শিক্ষার্থী ঝরে পড়া রোধ, আর্থিক সহায়তা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা অঙ্গীকার ব্যক্ত করেন, কোনো মেয়ে যেন শুধু অর্থের অভাব কিংবা সামাজিক প্রতিবন্ধকতার কারণে শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে, সে লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে আর্থিক ও সামাজিক সহায়তা প্রদানে সক্রিয় ভূমিকা রাখবেন।

এ সময় উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় থেকে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রীদের তালিকা প্রস্তুত করে উপজেলা পরিষদে জমা দেওয়ার আহ্বান জানানো হয়। শিক্ষক, পেশাজীবী, সমাজসেবক ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে এসব শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আলোচনা সভার পাশাপাশি মেয়েদের শিক্ষাজীবন অব্যাহত রাখা ও ঝরে পড়া প্রতিরোধে মানবিক উদ্যোগও গ্রহণ করা হয়। বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী এক অসচ্ছল শিক্ষার্থীর পড়াশোনা অব্যাহত রাখার লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ইরার নির্বাহী পরিচালক ফাহমিদা আখতার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তারের উপস্থিতিতে ইরার কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের নিজস্ব তহবিল থেকে সম্মিলিতভাবে ওই শিক্ষার্থীকে ১২ হাজার ১০০ টাকা সহায়তা দেন। শিক্ষার্থীর শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখা এবং ঝরে পড়া প্রতিরোধের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।

সভা বাস্তবায়নে সহযোগিতা করেন ইরার মাঠ সহায়ক ফারজানা জান্নাত ও নিলুফা ইয়াছমিন।

বক্তারা বলেন, মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষাজীবনের ধারাবাহিকতা রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক ও সমাজের সচেতন মহলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিরাইয়ে উপবৃত্তির প্রলোভনে ওটিপি নিয়ে ব্যাংক হিসাব থেকে ৪৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতারণার শিকার নারী, থানায় সাধারণ ডায়েরি

১

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এসআই শরীফুল ইসলাম।

২

সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর

৩

জগন্নাথপুরে বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ সম্পন্ন

৪

কালিগঞ্জে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন

৫

কিশোরগঞ্জ গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলীর বিদায় ও নবাগত প্রকৌশলীকে বরণ

৬

দিরাইয়ে হাইকোর্টের স্থিতাবস্থা আদেশের পরও জমিতে কাজ শুরুর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

৭

সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: চার হোটেল ও কনফেকশনারিকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

৮

বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বাড়াতে বাজেটে বরাদ্দের দাবি

৯

আবারও মহানুভবতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রাখলেন ইসমাইল ভাই 

১০

নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণে আতঙ্ক, ঘটনাস্থলে মিলল আরেকটি ককটেল

১১

নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন গড়তে জেসমিন প্রকল্পের প্রচারণা

১২

নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি রনজিতের সীমান্ত এলাকায় সভা, যা জানা গেল

১৩

তাহিরপুরে নৌকার সংঘর্ষে পঙ্গুত্বের শঙ্কায় শ্রমিক, চিকিৎসায় ৫০ হাজার টাকা দিলেন বালুমহালের ইজারাদার

১৪

কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আলোচনার শীর্ষে হাজী সবুজ আলম।

১৫

রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও সেরার মুকুট চাঁপাইনবাবগঞ্জ পুলিশের

১৬

একে একে চার বিয়ে ও মাদকের কারবার: প্রতারণাকে পেশা বানিয়ে সর্বস্বান্ত করার অভিযোগ ইশিতা আরফি সোনিয়ার বিরুদ্ধে

১৭

বানিয়াচংয়ে উত্তর-পশ্চিম ইউনিয়নে বিট পুলিশিং সভা, মাদক ও অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা চাইল পুলিশ

১৮

ছাতকে ছনবাড়ী–ইছামতি সড়কে ভারী ট্রাক চলাচল ঠেকাতে এলাকাবাসীর প্রতিবাদ সভা

১৯

দুমকিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে  শোভাযাত্রা অনুষ্ঠিত 

২০