কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলীর বিদায় ও নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. মহিউদ্দিন জাহাঙ্গীর এবং নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তা-কর্মচারীরা।
উপবিভাগীয় প্রকৌশলী রিয়াদুস সালেহীন সাদী এবং কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় গণপূর্ত কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. ফজলুল বাকী রাজীবসহ গণপূর্ত বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী ও নবাগত নির্বাহী প্রকৌশলীর কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন গণপূর্ত কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান।
মন্তব্য করুন