হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের ২০২৫ সালের বেসরকারি প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের নিয়ে পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। এই পরীক্ষায় এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির ৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ৪ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করায় প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের মধ্যে বিশেষ আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
গতকাল ৮ ই নভেম্বর ২০২৬ ইং তারিখে রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন প্রাঙ্গণে আয়োজিত পুরুষ্কার ও সনদ পত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন এর পরিচালনা কমিটির সভাপতি হাজী মো: কাঁচা মিয়া।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো: ছদরুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মাহবুবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ইউআরসি কর্মকর্তা মো: মোস্তফা আহসান হাবিব, জগন্নাথপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার গোলাম রাব্বি জাহান, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী হাজী মো: চাঁন মিয়া, মো: কয়েস উদ্দিন, ইসলামিক একাডেমি জগন্নাথপুর এর অধ্যক্ষ মো: নিজাম উদ্দিন জালালী, বেসরকারি স্কুল বোর্ড সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির অধ্যক্ষ মো: জামাল হুসাইন, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মিজানুর রহমান ও শিক্ষার্থী অভিভাবক কানাডা প্রবাসী অনুপ কুমার রায় (রনি)।
অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পরে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
মন্তব্য করুন