তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন: সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোস্তাক আহমদের উন্নয়নের নানা পরিকল্পনা - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
১৫ নভেম্বর ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন: সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোস্তাক আহমদের উন্নয়নের নানা পরিকল্পনা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: 

দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন। নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তাক আহমদ। ইতোমধ্যে যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচিত হলে বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানি বাণিজ্যকে আরও আধুনিক, নিরাপদ ও গতিশীল করতে বেশ কিছু উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

নিজের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরে মোস্তাক আহমদ বলেন, বর্ষা মৌসুমে কয়লা আমদানি ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট রাস্তাঘাট কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তাই গুরুত্বপূর্ণ সড়কগুলো পাকাকরণ তাঁর অন্যতম অগ্রাধিকার।

তিনি আরও বলেন, রাতের বেলায় চুরি ও নিরাপত্তাঝুঁকি এড়াতে প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপন করা প্রয়োজন। পাশাপাশি আমদানিকৃত কয়লা ও অন্যান্য পণ্য যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে এবং পরিবহনের সময় পণ্যের কোনো ক্ষতি না হয়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

মোস্তাক আহমদ বলেন, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম জননেতা নজির হোসেন এই কয়লা আমদানি কার্যক্রম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর উদ্যোগের ফলে আজ অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠিত হয়েছেন এবং এ বাণিজ্যকে কেন্দ্র করে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তাঁর স্বপ্ন ও উদ্যোগকে সামনে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল বড়ছড়া কয়লা আমদানি পোর্টের রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে উদ্যোগী হয়েছেন। পাশাপাশি নবনির্বাচিত সভাপতিও একজন ব্যবসায়ীবান্ধব মানুষ হিসেবে এ পোর্টের উন্নয়নে কাজ করতে আগ্রহী। তাঁদের সহযোগিতা ও সংশ্লিষ্ট সবার সমন্বয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করবেন বলে জানান তিনি।

শ্রমিক ও ব্যবসায়ীদের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মোস্তাক আহমদ বলেন, বর্ষা মৌসুমে অনেক শ্রমিক ও আমদানিকারক অসুস্থ হয়ে পড়েন। জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি অ্যাম্বুলেন্স এবং প্রয়োজন অনুযায়ী ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে সংসদ সদস্য, সংগঠনের সভাপতি ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে উদ্যোগ নেওয়া হবে।

বড়ছড়া বাজারের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কয়লা আমদানি ও বাণিজ্যকে কেন্দ্র করে এখানে একটি বড় বাজার গড়ে উঠেছে। কিন্তু ব্যাংকিং সুবিধা পর্যাপ্ত না থাকায় ব্যবসায়ী ও শ্রমিকদের লেনদেন এবং শ্রমিকদের মজুরি পরিশোধে নানা সমস্যায় পড়তে হয়। বাজারে এক বা একাধিক ব্যাংকের শাখা প্রতিষ্ঠার জন্য ইতোমধ্যে সংসদ সদস্যের কাছে দাবি জানানো হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যবসায়িক কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ ছাড়া সুলমানপুর এলাকায় চৈত্র মাসে নদীতে নৌযানের তলা আটকে যাওয়া এবং নৌযান চলাচলে প্রতিবন্ধকতার বিষয়টিও তুলে ধরেন তিনি। এ সমস্যা সমাধানে নদী খননের কাজ চলমান রয়েছে উল্লেখ করে মোস্তাক আহমদ বলেন, নদী খনন যেন যথাযথভাবে সম্পন্ন হয় এবং নৌযান চলাচল নির্বিঘ্ন হয়, সে বিষয়ে সার্বক্ষণিক নজর রাখা প্রয়োজন।

নির্বাচনে ভোটারদের সহযোগিতা কামনা করে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোস্তাক আহমদ বলেন, “আমি নির্বাচিত হলে এককভাবে নয়, আপনাদের সবাইকে সঙ্গে নিয়েই কাজ করতে চাই। ব্যবসায়ী, আমদানিকারক ও শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং এই পোর্টের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব। আপনাদের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করাই হবে আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানি ইনপোর্টের উন্নয়ন মানে শুধু ব্যবসায়ীদের উন্নয়ন নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে হাজারো শ্রমিক ও তাঁদের পরিবারের জীবন-জীবিকা। তাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই বাণিজ্যকেন্দ্রকে আরও উন্নত, নিরাপদ ও আধুনিক হিসেবে গড়ে তোলাই তাঁর প্রত্যাশা।

পরিশেষে তিনি সকল ভোটারের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন: সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোস্তাক আহমদের উন্নয়নের নানা পরিকল্পনা

১

তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলন কমিটি গঠন

২

বিশ্বম্ভরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে দামোদর মাস উদযাপন, অনুষ্ঠিত হলো কীর্তন

৩

সোহাগদল ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে সিভি জমা দিলেন সোহেল মৃধা

৪

দৈহারী ইউপি নির্বাচনে বিএনপির দলীয় সমর্থন পেতে পলাশ মন্ডলের জীবনবৃত্তান্ত (সিভি) জমা

৫

ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার সম্মেলন সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

৬

শেরপুরে জাসাস সদর উপজেলা শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ নাটক গরিবের মেয়ে,

৭

শেরপুরে ব্যাংক চেক নগদ টাকা ও গাড়ি অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে,

৮

নেছারাবাদে গ্রাম পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন 

৯

আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত।।

১০

গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু

১১

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স

১২

বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন-

১৩

সাতক্ষীরার কালিগঞ্জে মেম্বারের গুদামে ৮০৩ বস্তা সার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

১৪

চেয়ারম্যানের চেয়ার নয়, সেবক হতে চাই- চেয়ারম্যান পদপ্রার্থী আনহার মিয়া

১৫

বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে!

১৬

ছাতকে ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা,তদন্তে সিআইডি

১৭

দুমকির তিন ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

১৮

বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

১৯

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ, আহত পথচারী; আতঙ্কের মধ্যে পাল্টা ছাত্রদলের বিক্ষোভ

২০