চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা মামলার আসামি রাব্বি সহযোগীসহ গ্রেপ্তার  - আলোর সকাল
ফয়সাল আজম অপু
১৬ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা মামলার আসামি রাব্বি সহযোগীসহ গ্রেপ্তার 

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা মামলার আসামি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রাব্বি ও তার অন্যতম সহযোগী সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ তথ্য জানান সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন।

ওসি বলেন, বিস্ফোরক ও হেরোইনসহ তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে দুই কেজি গান পাউডার ও ১৫০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সাংবাদিকদের উপর হামলার পর জেলার বাইরে চলে যায় রাব্বি ও সোহেল। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গতিবিধি কয়েকদিন ধরে অনুসরণ করছিলো পুলিশ। শেষ পর্যন্ত পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এর আগে গত ৩১ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখাঁর মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হোন চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ। ওই রাতেই সদর মডেল থানায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো.রাব্বি ও সোহেলের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক

সুনামগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি মনু মিয়াসহ আটক ২

জৈন্তাপুরে ৪৬৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী 

ময়মনসিংহে রাস্তা নির্মাণে জমি দখলের অভিযোগ, ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা  

মসজিদে তালা: ফরিদপুরের দিঘুলিয়ায় তীব্র ক্ষোভ, ধর্মীয় কার্যক্রম স্বাভাবিকের দাবি

ধর্মপাশায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ফার্মেসীর মালিককে জরিমানা করলেন ইউএনও – জনি রায় 

বাগমারা’য় ইয়াবা’সহ সাবেক ইউপি সদস্য আবেদ আলী ও তার স্ত্রী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি অনিশ্চিত

অবৈধ সাদিয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রমরমা বানিজ্য

মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সুনামগঞ্জে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১০

জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে জামায়াত জনগণের পক্ষে কথা বলে যাবে —সিলেটে -এ.টি.এম আজহার এমপি

১১

তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে শফি আলমকে দেখতে চায় সাধারণ মানুষ

১২

জমকালোভাবে উদ্বোধন হলো শাযুস প্রিমিয়ার ক্রিকেট লীগ (এসপিএল) ২০২৬ দশম আসর

১৩

নেত্রকোণায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন তামান্না তাসনীম

১৪

বর্তমান সময়ে সাংবাদিকতা: সত্যের পথে ঝুঁকি, অপপ্রচার ও প্রতিরোধের লড়াই

১৫

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা মামলার আসামি রাব্বি সহযোগীসহ গ্রেপ্তার 

১৬

মুন্সিগঞ্জে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন।

১৭

তাহিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ চোরাকারবারী আটক

১৮

ষড়যন্ত্রের শিকার তাহিরপুর উপজেলা শিক্ষা অফিসার সোলেমান মিয়া, নিরপেক্ষ তদন্তের দাবি

১৯

কেন্দুয়ায় সরকারি রাস্তায় ধান শুকানো নিয়ে সংঘর্ষ, মহিলাসহ আহত ১০

২০