আইনজীবীদের দুই পক্ষের মারামারিতে গুরুতর আহত ৪, সাংবাদিককে আটকে রেখে নির্যাতন - আলোর সকাল
ফয়সাল আজম অপু
১৮ মে ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইনজীবীদের দুই পক্ষের মারামারিতে গুরুতর আহত ৪, সাংবাদিককে আটকে রেখে নির্যাতন

 

চাঁপাইনবাবগঞ্জে সালিস চলাকালীন সময়ে আইনজীবীদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনজীবী ও তাদের সহকারীসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৭ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি কার্যালয়ে এই মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এদিকে, মারামারির ঘটনা চলমান অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত হলে স্টার নিউজের জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান তুষারকে আটকে রেখে নির্যাতন করে আইনজীবী ও তাদের সহকারীরা। এসময় তুষারের আইডি কার্ড কেড়ে হেনস্তা ও মারধর করা হয়। এমনকি ঘটনাস্থলে গেলে মুঠোফোন কেড়ে নিয়ে লাঞ্চিত করা হয় পুলিশের বিশেষ শাখার এক সদস্যকেও।

মারামারিতে আহত ও তাদের স্বজন, প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, একটি বিরোধ নিষ্পত্তি নিয়ে সালিস চলছিল আইনজীবী সমিতির মধ্যে। এসময় বিরোধের জেরে মারামারিতে জড়িয়ে পড়ে দুইটি পক্ষ। এসময় লাঠি ও রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। ঘটনা চলাকালীন অবস্থায় যাওয়ার পর ভিডিও ধারন করতে নিষেধ করলে ঘটনাস্থল ত্যাগ করেন সাংবাদিক তুষার। পরে তাকে আইনজীবী সমিতির সামনে থেকে টেনেহিঁচড়ে দ্বোতলায় নিয়ে গিয়ে হেনস্তা ও লাঞ্চিত করা হয়।

পরে কোর্ট পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় কয়েকজন সাংবাদিক অবরুদ্ধ তুষারকে নিতে গিয়েও হেনস্তার শিকার হন। এসময় বন্ধ দরজা খোলার অনুরোধ জানালে সাংবাদিকদের সাথে ভেতর থেকে উর্দ্ধতপূর্ন আচরণ করেন কয়েকজন আইনজীবী ও তাদের সহকারীরা।

এবিষয়ে সাংবাদিক মাহমুদুল হাসান তুষার বলেন, উপরে জোরপূর্বক টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে আমার মুঠোফোন ও আইডি কার্ড কেড়ে নেয়া হয়। এসময় আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখানো হয়। পরে কয়েকজন সিনিয়র সাংবাদিক আমাকে ছুটিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে মোবাইল ও কার্ড ফেরত দেয়া হয়। এসময় আমাকে নিতে আসা সিনিয়র সাংবাদিকদেরকেও অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি-ভয়ভীতি দেখান কয়েকজন আইনজীবী ও তাদের সহকারীরা। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় থাকার কথা জানিয়ে সিনিয়র সহকর্মীদের সাথে আলোচনা করে আইনী ব্যবস্থা নেয়া হবে জানান সাংবাদিক তুষার।

মারামারির ঘটনায় আহত ৪ জন চিকিৎসা গ্রহণ করেছেন বলে জানান, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. জামিলা। ৪ জন আহত হয়ে চিকিৎসা নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ।

প্রতিবেদন লেখার সময়েও (রাত ৯টা) আইনজীবী সমিতির মধ্যে উত্তেজনা বিরাজ করছিল বলে জানা গেছে। এ ঘটনায় আইনজীবী সমিতির কারো বক্তব্য পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ মুঠোফোনে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোন পক্ষই মামলা করেনি। মামলা দায়ের করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় রাত ৯টা পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরবানির ঈদকে সামনে রেখে কর্মব্যস্ত জগন্নাথপুর এর কামার শিল্পীরা

সুনামগঞ্জের টগার হাওরের ডুবন্ত নলকূপ থেকে উঠছে গ্যাস

সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড

সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন

দোয়ারাবাজারে সুরমা ইউপি চেয়ারম্যানের নিরলস প্রচেষ্টায় বদলে গেছে ইউনিয়নের চিত্র

তাহিরপুরে নির্মাণাধীন যাদুকাটা সেতুর ৫ গার্ডার ভেঙে পড়ে ,বাড়ল অনিশ্চয়তা।

গজারিয়ায় মায়ের বাড়িতেই সমাহিত হলেন কারিনা কায়সার

তাহিরপুরে নির্মাণাধীন যাদুকাটা সেতুর ৫ গার্ডার ভেঙে পড়ে ,বাড়ল অনিশ্চয়তা।

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংর্ঘষে নিহত ১

ধর্মপাশায় কৃষি সম্মদ্ধি পার্টনার কংগ্রেস -২০২৬ উপলক্ষে আলোচনা সভা 

১০

ময়মনসিংহ বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

দোয়ারাবাজার পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের’র অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন।

১২

আইনজীবীদের দুই পক্ষের মারামারিতে গুরুতর আহত ৪, সাংবাদিককে আটকে রেখে নির্যাতন

১৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

১৪

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫৭০ পিস ইয়াবাসহ আটক ১

১৫

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দূরপাল্লা সহ সকল বাস বন্ধ 

১৬

অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিখোঁজ হওয়া যুবকের ৮দিন পর মরদেহ উদ্ধার 

১৭

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ, সওজ অফিস ঘেরাও ও সড়ক অবরোধ 

১৮

তাহিরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

১৯

আসন্ন ৪ নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন: সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জমে উঠেছে আলোচনা

২০